1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৪ জনে দাঁড়িয়েছে - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৪ জনে দাঁড়িয়েছে

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ Time View
ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৪ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) সর্বশেষ তথ্যে এ সংখ্যা জানানো হয়েছে।

বুধবার কাঠমান্ডুতে পঞ্চম দিনের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, বন্যাকবলিত এলাকায় দিনরাত উদ্ধার ও তল্লাশি অভিযান চললেও নিহতদের অস্থায়ীভাবে দাফন শুরু হয়েছে। এখন পর্যন্ত ১১ হাজার ৯৯৩ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার হয়েছে। তবে প্রায় ৩ হাজার ৯০০ জনের সঙ্গে এখনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

নিখোঁজ ব্যক্তিদের শনাক্তে সহায়তার জন্য তাদের নিকটাত্মীয়দের দ্রুত ডিএনএ নমুনা জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন লোক বাহাদুর ছেত্রী। নমুনা কাঠমান্ডুর মহারাজগঞ্জে নেপাল পুলিশ হাসপাতালে অথবা নিকটস্থ জেলা পুলিশ কার্যালয়ে জমা দেওয়া যাবে।

এদিকে বন্যাদুর্গত এলাকায় উদ্ধার ও শনাক্তকরণে নেপালের সেনাবাহিনী, পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদের সঙ্গে ভারত, চীন ও দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও কাজ করছেন। তারা ল্যাংটাং, চিলিমে ও আপার ত্রিশূলীসহ বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ জলবিদ্যুৎ স্থাপনায় জমে থাকা কাদা ও বিশাল পাথর অপসারণে কাজ করছেন।

এখন পর্যন্ত ৩০০ জনের বেশি বিদেশি নাগরিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে ৩৪টি দেশের প্রায় ৫৯০ বিদেশি নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews