1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদীতে ২'শ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদীতে ২’শ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায়  আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমার নদীতে ২’শ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পূজা উপলক্ষে প্রতি বছর এই দিনে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহামুদ খৈয়াম । এছাড়াও বিশেষ অতিথি ও নৌকা বাইচের প্রধান আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান শামীমুজ্জামান, জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহারিয়ার মোহাম্মদ মিয়াজী,জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও  ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান পলাশ।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্টানে উপজেলা  নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক তৈমুর লং ও বিপুল মুন্সী , পৌর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মুন্সী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নৌকা বাইচের প্রতিযোগিতায় ২৬ টি বাচারি নৌকা অংশগ্রহণ করেন। পুরস্কার হিসেবে ফ্রিজ ও টিভি বিজয়ীদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ। নৌকা বাইচ উপলক্ষে কুমার নদীর দুই তীরে শত শত দোকানে বাহারী পর্নো ও খাদ্য সামগ্রী নিয়ে বসেছেন দোকানীরা। কয়েক শত আইন শৃংখলা রক্ষাকারী নিরাপত্তা নিশ্চিত করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews