1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প

  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে আবার হামলা চালানো হবে না কি শান্তিচুক্তির পথে এগোনো হবে, এ বিষয়ে তাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ ভাষণে তিনি হুমকি দেন যে, সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন। এসময় অধিবেশনকক্ষে ইরান প্রতিনিধিদলের এক সদস্যকে বসে এই বক্তব্য শুনতে দেখা যায়।

ট্রাম্প তার বক্তব্যের বেশিরভাগ সময়জুড়ে ইরানের সঙ্গে যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরেন। তিনি দাবি করেন, এই সংঘাত তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রেখেছে। সেই সঙ্গে তার ভাষায় ‘শক্তির মাধ্যমে শান্তি’ অর্জনের গুরুত্ব তুলে ধরেন।

মার্কিন প্রেসিডেন্ট প্রশ্ন রেখে বলেন, ‘ইরানের সঙ্গে কি এমন কোনো চুক্তি হবে, যার মাধ্যমে তারা পুনর্গঠন করে আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী দেশ গড়ে তুলতে পারবে? না কি আমি ইসলামি প্রজাতন্ত্রটিকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেবো ও তা করবো দ্রুত, যাতে তাদের আবার কখনো মানুষ হত্যা ও দেশকে ধ্বংস করার সুযোগ না দেওয়া হয়? আমি কি তাদের নরকে পাঠিয়ে দেবো?’

ট্রাম্প জানান, তিনি বিশ্বাস করেন ইরানের সঙ্গে একটি চুক্তি হবে এবং নভেম্বরের নির্বাচনের পরপরই তা হতে পারে।

এছাড়া ট্রাম্প তার ভাষণে আবারও পূর্বাভাস দিয়েছেন, তার কূটনৈতিক প্রচেষ্টায় ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসান হবে।

তিনি বলেন, ‘আমরা রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং এই সমস্যারও সমাধান করবো। আমি মনে করি, এটি মানুষ যতটা বুঝতে পারছে, তার চেয়েও দ্রুত ঘটবে।’

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews