1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
ইউএনওদের নিয়ে ১ ডিসেম্বর সম্মেলন করতে যাচ্ছে সরকার সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৪১ কারখানায় উৎপাদন বন্ধ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু ইরানের শীর্ষ নেতাদের আবারও হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, ১৫ কারখানায় ছুটি উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসের দাপটে ক্রমেই বাড়ছে শীতের অনুভূতি ইউক্রেনের অব্যাহত হামলার উপযুক্ত জবাব দেবে রাশিয়া: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প

  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ Time View

বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।

শনিবার (২৬ ‍সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, তেহরান এমন একটি চুক্তি করতে চায়, যার মাধ্যমে তারা দ্রুত হরমুজ প্রণালি খুলে দেবে। কারণ, ইরান ‘ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে’।

ট্রাম্প আরও বলেন, ‘আমি তাদের চুক্তি প্রত্যাখ্যান করছি।’ তার দাবি, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে এবং সেখান দিয়ে ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ট্রাম্পের বক্তব্য তারা অবগত হয়েছেন। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মধ্যস্থতাকারীদের কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য তেহরান অপেক্ষা করবে।

এর আগে শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘে সাংবাদিকদের আরাঘচি বলেছিলেন, প্রয়োজনীয় শর্তগুলো পূরণ হলে, একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। তার মতে, এসব শর্ত জুনে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকে (এমওইউ ) উল্লেখ রয়েছে।

বিশ্বের মোট গ্যাস ও তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত যে গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়, সেই হরমুজ প্রণালি ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই কার্যত বন্ধ রয়েছে।

ট্রাম্প বলেন, ‘তারা একটি চুক্তি করতে চায়, এবং আমি মনে করি সেটা ভালো। আমিও চুক্তি করতে পছন্দ করি। কিন্তু ওই চুক্তি গ্রহণযোগ্য হবে না।’

এদিকে আরাঘচি বলেন, ট্রাম্প ‘অনেক ভালো বক্তব্য দিয়েছেন, পাশাপাশি অনেক পরস্পরবিরোধী বক্তব্যও দিয়েছেন, যা দুর্ভাগ্যজনকভাবে আমরা প্রায়ই শুনে থাকি।’

তিনি আরও বলেন, মধ্যস্থতাকারীদের ‘চূড়ান্ত মতামতের’ জন্য অপেক্ষা করবে তেহরান। এরপর সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews