1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে বিশ্ব হার্ট দিবস পালন - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

ফরিদপুরে বিশ্ব হার্ট দিবস পালন

  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

মাহবুব পিয়াল: সুস্থ থাকতে হার্টের যত্ন নেয়ার আহবানে বিশ্ব হার্ট দিবস পালন করা হয়েছে ফরিদপুরে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার  সকালে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

পরে কলেজ মিলনায়তনে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহা, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান গফুর, ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর শেখ আব্দুস সামাদ, ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার মো. জহিরুল ইসলাম, ড্যাব, ফরিদপুরের সাধারণ সম্পাদক ডা. আলী আকবর হালদার, ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মফিজ ইমাম মিলন, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও দৈনিক ফতেহাবাদ পত্রিকার সম্পাদক প্রফেসর এবিএম সাত্তার প্রমূখ উপস্থিত ছিলেন।

‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা হার্টকে ভালো রাখতে প্রতিনিয়ত ব্যায়াম এবং শরীরের যত্ন নেওয়ার আহ্বান জানান। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews