1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

ভাঙ্গায় মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের দুই চালক নিহত

  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন চালক নিহত ও দুইজন আরোহী গুরুতর আহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার  ইন্টারসেকশনের খুলনামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের হাজরাহাটি মহল্লার বাসিন্দা দুলাল কাজীর ছেলে ইজাজুল কাজী (২০) ও নগরকান্দা উপজেলার  জিয়াকুলি গ্রামের শাহাদাত সরদারের ছেলে স্বাধীন সরদার (২০)।

ভাঙ্গা হাইওয়ে  থানা পুলিশ ও  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই মোটর সাইকেলের দুই  আরোহী রাজন (২১) এবং ইয়ামিন (২৮)। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা জিনিয়া আক্তার বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় চার ব্যক্তিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে দুজনকে আমরা মৃত ঘোষণা করি। গুরুতর আহত দুইজনকে আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) তৌহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুই মোটরসাইকেলের দুই চালক নিহত হন। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews