1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
কমছে তাপমাত্রা, তিন মাসে ৬ শৈত্যপ্রবাহের আভাস একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল ঘোষণার তারিখ প্রকাশ সৌদি আরব ও সিরিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ৫ নভেম্বর ২০২৬ ইউরোপজুড়ে যাত্রীবাহী উড়োজাহাজগুলোতে ধারাবাহিক বোমা হামলার হুমকি শোচনীয় পরাজয়ের মুখে রিপাবলিকানরা, ফল মেনে নেবেন ট্রাম্প? ভরাডুবির জন্য ‘ভুয়া রিপাবলিকান’ এবং ফক্স নিউজকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সৌদি আরব ও সিরিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠকের পর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাসহ কয়েকটি চুক্তি সই হয়েছে।

পাশাপাশি সিরিয়ার জ্বালানি, আবাসন, স্বাস্থ্য ও অবকাঠামো খাতের উন্নয়নে ৪০ কোটি ৩০ লাখ ডলারের বেশি ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

বুধবার রিয়াদে আল-শারার সফরকালে এসব চুক্তি সই হয়। এক মাসেরও কম সময়ের মধ্যে এটি ছিল তার দ্বিতীয় সৌদি আরব সফর।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সই হওয়া সহযোগিতা চুক্তিকে চুক্তিগুলোর মধ্যে ‘সবচেয়ে উল্লেখযোগ্য’ বলে উল্লেখ করেছে। তবে চুক্তির বিস্তারিত শর্ত প্রকাশ করা হয়নি।

এর কয়েক দিন আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি জানিয়েছিলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রস্তাবিত পারস্পরিক প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে তার সরকার।

শনিবার বাহরাইনে অনুষ্ঠিত নিরাপত্তাবিষয়ক সম্মেলন মানামা ডায়ালগে আল-শাইবানি বলেন, ‘মক্কা জোটে সিরিয়ার অন্তর্ভুক্তির বিষয়টি মূল্যায়নে বর্তমানে আলোচনা চলছে।’

এদিকে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে নতুন করে যুদ্ধে প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক—উভয় ধরনের সহায়তার জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সহযোগিতা চেয়েছে সৌদি আরব। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থক বাহিনীর সঙ্গে দেশটির নিয়ন্ত্রণ নিয়ে লড়াই করছে হুথি গোষ্ঠী। এ সংঘাতে গোষ্ঠীটি সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা চালিয়েছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানায়, রিয়াদে বৈঠকে আল-শারা ও যুবরাজ মোহাম্মদ বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

বিবৃতিতে বলা হয়, আলোচনায় সামরিক উত্তেজনা বৃদ্ধির ফলে আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা, জ্বালানি সরবরাহের নির্ভরযোগ্যতা এবং বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতার ওপর কী প্রভাব পড়তে পারে, তা উঠে আসে।

দুই নেতা উত্তেজনা কমানো এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। একই সঙ্গে লোহিত সাগর, বাব আল-মানদেব প্রণালি ও হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে—এমন সব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানান তারা।

আল-শারার সফরকালে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট সিরিয়ার অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ছয়টি চুক্তির আওতায় ৪০ কোটি ৩০ লাখ ডলারের ঋণ দিতে সম্মত হয়েছে। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সহজ শর্তে এসব ঋণ দেওয়া হবে।

ঋণের মধ্যে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র পুনর্নির্মাণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে ১০ কোটি ডলার, ক্ষতিগ্রস্ত আবাসন মেরামতে ৬ কোটি ডলার, বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ১০ কোটি ৫০ লাখ ডলার, আলেপ্পোর তাপবিদ্যুৎ কেন্দ্র পুনর্বাসনে ৯ কোটি ডলার এবং দামেস্ক ও ইদলিবে পানীয় জলের ব্যবস্থা উন্নয়নে ৩ কোটি ডলার বরাদ্দ রয়েছে।

এ ছাড়া শিল্প খাতে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে দুই দেশ। কৃষি ও পরিবেশ সুরক্ষা নিয়েও আরও দুটি সমঝোতা স্মারক সই হয়েছে।

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর আহমেদ আল-শারা সিরিয়ার ক্ষমতায় আসেন। এরপর থেকে সিরিয়ার সরকারের গুরুত্বপূর্ণ সমর্থক হিসেবে ভূমিকা রাখছে সৌদি আরব।

গত ৬ অক্টোবর রিয়াদে দুই নেতার সর্বশেষ বৈঠক হয়েছিল। সিরিয়ার প্রেসিডেন্সির তথ্য অনুযায়ী, ওই বৈঠকে দেশটির পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তারা। এর মধ্যে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনা পুনর্নির্মাণের বিষয়ও ছিল।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews