1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরের মহিম ইন্সটিউশনের পুনর্মিলনী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা অনুষ্টিত নামাজের সময়সূচি: ১০ নভেম্বর ২০২৬ ফরিদপুরে শিক্ষার্থীদের মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন ফরিদপুরে আলোচিত দলবদ্ধ ধর্ষণ মামলা: ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড ৬০ বছর ধরে পারমাণবিক অস্ত্রের কথা গোপন রেখেছে ইসরাইল ঢাকাসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৫০, পা কেটে ট্রাকচালককে উদ্ধার শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন: রয়টার্স গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে হেনস্তা ও গাড়িতে হামলার শিকার হয়েছেন চিত্রনায়িকা পরীমনি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফরিদপুরের মহিম ইন্সটিউশনের পুনর্মিলনী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা অনুষ্টিত

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ০ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : “আমি গর্বিত, আমি মহিমীয়ান” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মহিম ইন্সটিউশনের গৌরবময় ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উৎসব-২০২৭ উপলক্ষে এক বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দের উদ্যোগে এই প্রচার শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নিতে প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হন, যার ফলে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শোভাযাত্রার শুরুতে বক্তারা জানান, আগামী ১৬ই জানুয়ারি ২০২৭ সালে মহিম ইনস্টিটিউশনের ৮৮ বছর পূর্তি উপলক্ষ্যে মহামিলন মেলা ও পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজিত হবে। এই মহাসম্মেলনকে সফল ও সার্থক করতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বক্তারা আরও জানান, এই পুনর্মিলনী অনুষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য হলো দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিষ্ঠানের নবীন ও প্রবীণ সব প্রাক্তন শিক্ষার্থীকে এক ছাদের নিচে একত্রিত করা এবং পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা। ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী পর্ষদের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষার্থীকে আগামী ১৬ই জানুয়ারি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার অনুরোধ জানায় ।

মহিম ইনস্টিটিউশনের সভাপতি ড. মোহাম্মদ কবীর মিয়া এবং সাধারণ সম্পাদক মো: মোহাম্মদ গোলাম মারুফসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে শোভাযাত্রা ও প্রচার কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় এডভোকেট প্রদীপ কুমার সাহা, সৈয়দ কুটু, মো. শামীম হোসেন, মোঃ আব্দুর রশিদ, আওলাদ হোসেন মিন্টু, আফজাল সরদার, কামরুল ইসলাম সিদ্দিকী, এডভোকেট আলমগীর কবির ভূঁইয়া, মোহাম্মদ মহসিন শেখ, কাজী কামরুল, মোঃ ইব্রাহিম শেখ, এম এ সাত্তার নান্নু, ডাক্তার প্রকাশ স্বরূপ রায় (অপু), রাকিবুল রহমান সুজন, সাখাওয়াত হোসেন রাজু এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধব চন্দ্র দাস, সহকারী শিক্ষকমন্ডলীসহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন ।

প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও সাফল্যকে স্মরণ করে আয়োজকরা আশা প্রকাশ করেন যে, আগামী ১৬ই জানুয়ারির পুনর্মিলনী অনুষ্ঠান এক ঐতিহাসিক মিলনমেলায় পরিণত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews