1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬ ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

ফরিদপুর প্রতিনিধি: নির্ভীক সাংবাদিক ও দৈনিক সমকাল পত্রিকার ফরিদপুরের নিজেস্ব প্রতিবেদক প্রয়াত গৌতম দাসের ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ১৭নভেম্বর মঙ্গলবার । দিনটি উপলক্ষ্যে ফরিদপুর শহর ও গৌতম দাসের জন্মস্থান ভাঙ্গা উপজেলার চন্ডিদাসদী গ্রামে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সকালে চন্ডিদাসদী গ্রামে গৌতমের সমাধিতে সমকাল সুহৃদ সমাবেশসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া নিহত গৌতম দাসের ভাই-বোনদের উদ্যোগে ভাঙ্গার চন্ডিদাসদী গ্রামে পারিবারিকভাবে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দুপুর সাড়ে ১২ টায় ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে গৌতম দাসের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। গৌতম দাসের স্ত্রী দিপালী দাসের উদ্যোগে দুপুরে শহরের বান্ধব পল্লিতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, প্রার্থনা ও শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে।

উল্লেখ্য ,২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুর শহরে দৈনিক সমকাল ব্যুরো অফিসে শ্বাসরোধ করে হত্যা করা হয় গৌতম দাসকে। সমকালের পক্ষে সেদিন ফরিদপুর কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন স্থানীয় প্রতিনিধি হাসানউজ্জামান। এর আট বছর পর ২০১৩ সালের ২৭ জুন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন গৌতম দাস হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে নয় আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews