1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

ফরিদপুরে ৪ হাজার ২শত ২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফরিদপুর সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরিষা, মসুর ও খেসারীর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোট ৪ হাজার ২ শত ২০ জন কৃষককে এই প্রণোদনা সহায়তা দেওয়া হয়।

ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে (১৯ নভেম্বর) বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে সদর উপজেলা মাল্টিপারপাস হলরুমে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন ফরিদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এ-সময় প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান বিএনপি সরকার আমাদের কৃষক বান্ধব সরকার। আর পূর্বের অবৈধ আওয়ামীলীগ সরকার কৃষকদের প্রাপ্য সার বিজ তারা নিজেরাই আত্মসাৎ করেছেন। তিনি বলেন, আওয়ামীলীগ একটা সন্ত্রাসী দল। এদেশ থেকে তারা আপনাদের হকের ৫৩ লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে বিদেশে গেছেন।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে ও উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ শামিমা আক্তার শাপলার সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কোতয়ালী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন,  বিএনপির সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ।

এ-সময় মহানগর বিএনপির ডিক্রিরচর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আলম শেখসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তাগণ, উপকারভোগী কৃষক কৃষাণীরা ও বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন।

সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৪ হাজার ২২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে তিন ক্যাটাগরিতে সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ২শত জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ৮শত ৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে মসুর বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার এবং ১শত ৭০ জন কৃষকের প্রত্যেককে ৮ কেজি করে খেসারী বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews