1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আপনারা যদি মনে করেন পুলিশের দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে: আইজিপি নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, পেট্রল ঢেলে আগুন ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু বৃষ্টির কারণে বাজারে আজ সবজির দাম কিছুটা বেড়েছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২০ নভেম্বর ২০২৬ দেশের বাজারে সোনার গহনার দামে বড় পতন রোহিঙ্গা হত্যার প্রমাণ মিলেছে, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার ৫ ধাপে ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ, প্রথম ধাপ ২১ জানুয়ারি

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু

  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শেষ মুহূর্তে ঘূর্ণিঝড়টির গতিও বেড়েছে।

গত দুই দিন ধরে কলকাতা ও আশপাশের এলাকা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ও উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এতে কয়েকটি এলাকায় জল জমার আশঙ্কা দেখা দিয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গসহ উপকূলীয় এলাকায় দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। সময় বাড়ার সঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়তে পারে। কলকাতা ও শহরতলিতে ২৪ ঘণ্টায় ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে শহরের নিচু এলাকাগুলোতে পানি জমতে পারে।

প্রয়োজনে কলকাতার আন্ডারপাসগুলো বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে পৌরসভাকে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূল, পূর্ব মেদিনীপুরের মন্দারমণি, দীঘা ও শঙ্করপুরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছে।

পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় এলাকায় পর্যটকদের সতর্ক করতে মাইকে প্রচার চালাচ্ছে রাজ্য প্রশাসন। মন্দারমণি, দীঘা, বকখালি, গঙ্গাসাগর ও ডায়মন্ড হারবারের মতো পর্যটনকেন্দ্রগুলোতে সমুদ্রে গোসল ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে সিভিল ডিফেন্স কর্মীদের। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মেদিনীপুর ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব উত্তরবঙ্গেও পড়তে পারে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

টানা বৃষ্টিতে আমন ধানের জমিতে পানি জমতে শুরু করেছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন কৃষকেরা।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন জেলার প্রশাসনিক দপ্তরে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে রাজ্য প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews