1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
লিবিয়া উপকূলে ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজে আগুন, হতাহতের খবর শাহজালাল বিমানবন্দর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার ইরানে ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে: আইডিএফ প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে সংলাপ ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৩ নভেম্বর ২০২৬ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপা বন্ধ রাখার নির্দেশ দেশে সরকার ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত

শাহজালাল বিমানবন্দর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

রাজধানীর অপরাধ জগতের এক সময়ের আলোচিত ও তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ শেখ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’-কে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) গভীর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে বিমানবন্দর দিয়ে যাতায়াতের সময় ইমিগ্রেশন পুলিশের নজরদারিতে পড়েন শেখ আসলাম। পরে তার পরিচয় নিশ্চিত হয়ে তাকে আটক করা হয়। ঠিক কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে পুলিশের কোন ইউনিটে হস্তান্তর করা হচ্ছে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

নব্বইয়ের দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে মূর্তিমান আতঙ্ক হিসেবে পরিচিত ছিলেন শেখ আসলাম। দীর্ঘ সময় সুইডেনে অবস্থান করার কারণে অপরাধ জগতে ও সাধারণ মানুষের কাছে তিনি ‘সুইডেন আসলাম’ নামে ব্যাপক পরিচিতি পান।

বিগত চারদলীয় জোট সরকারের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম ছিল। তার বিরুদ্ধে ১৯৯৭ সালে রাজধানীর গ্রিন রোডে যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডসহ একাধিক হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির মামলা ছিল।

১৯৯৭ সালের মে মাসে গ্রেপ্তার হওয়ার পর থেকে টানা প্রায় ২৭ বছর দেশের বিভিন্ন কারাগারে বন্দি ছিলেন তিনি। সবশেষ গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জামিনে মুক্তি পান এক সময়ের এই শীর্ষ সন্ত্রাসী। কারামুক্তির পর দীর্ঘ সময় আড়ালে থাকলেও রোববার গভীর রাতে বিমানবন্দর থেকে আবারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews