1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
গাজায় টানা তৃতীয় রাতের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, মন্ত্রীসহ নিহত ১০ ভয়াবহ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ, ৪৫১ ফ্লাইট বাতিল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হলে ‘পারমাণবিক বিপর্যয়’ ঘটতে পারে: সতর্ক করেছেন ট্রাম্প ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন দেশের বাজারে সোনার গহনার দাম আরও বাড়ানো হয়েছে সৌদি আরবের জাজান শহরের একটি তেল শোধনাগারে হামলায় বিদেশি নাগরিক নিহত কুয়েতের একটি সামরিক স্থাপনায় সন্দেহজনক ড্রোন হামলা, ইতালির দুই নাগরিক নিহত আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৭ নভেম্বর ২০২৬

ভয়াবহ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ, ৪৫১ ফ্লাইট বাতিল

  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

থ্যাংকসগিভিং উৎসবের ছুটিতে ভয়াবহ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া এবং পশ্চিমাঞ্চলে তীব্র জলোচ্ছ্বাসের কারণে পুরো যুক্তরাষ্ট্রে জনজীবন ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এই সপ্তাহে ৮ কোটিরও বেশি মার্কিনির ভ্রমণের কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ৪৫১ ফ্লাইট বাতিল করা হয়েছে এবং দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে আরও ২ হাজার ২০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এর আগে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) পূর্বাভাস দিয়েছিল যে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে পুরো সপ্তাহজুড়েই ফ্লাইট বিলম্বের আশঙ্কা রয়েছে। অন্যদিকে, বৃহস্পতিবার রাত নাগাদ দেশটির প্রায় ১০ লাখ পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার মধ্যে পেনসিলভানিয়া, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া অঙ্গরাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী এই ঝড়ের প্রভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ মাইল বেগে ধ্বংসাত্মক বাতাস বয়ে যায় এবং সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি ও উপকূলীয় এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়। জার্সি শোর এলাকার বেশ কিছু জনপদে ব্যাপক বন্যার কারণে নিউ জার্সির গভর্নর মাইকি শেরিল অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন। একইভাবে নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং ওয়েস্টচেস্টার কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। প্রতিকূল আবহাওয়ার কারণে নিউ ইয়র্ক সিটিতে আয়োজিত বার্ষিক ‘মেসিস থ্যাংকসগিভিং প্যারেড’ স্থগিত করে শনিবার নিয়ে যাওয়া হয়েছে। তীব্র বাতাসের কারণে মেরিল্যান্ডে সেতুগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং ডেলাওয়্যারে প্রচণ্ড ঢেউ আছড়ে পড়ে সমুদ্রসৈকত প্লাবিত হয়েছে ও বোর্ডওয়াকের ওপর পানি উঠে এসেছে। এছাড়া, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় মেরিল্যান্ডের পানি সরবরাহকারী সংস্থা প্রায় ২০ লাখ গ্রাহককে কেবল জরুরি প্রয়োজনে পানি ব্যবহারের অনুরোধ জানিয়েছে।

ন্যাশনাল ওয়াটার প্রেডিকশন সার্ভিসের তথ্যমতে, ওয়াশিংটন ডিসিতে রেকর্ড পরিমাণ বৃষ্টির এই থ্যাংকসগিভিংয়ের দিনে জোয়ারের পানি উপচে পড়ে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে তলিয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ৯ লাখ ৮০ হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার খবর পাওয়া গেছে, যেখানে পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, মেরিল্যান্ড এবং নিউ জার্সির অবস্থা সবচেয়ে নাজুক। পেনসিলভানিয়ার গভর্নর জোশ শ্যাপিরো জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সংযোগ পুনঃস্থাপনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে ভার্জিনিয়া ও নিউ জার্সির জ্বালানি কোম্পানিগুলো সতর্ক করে দিয়েছে যে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে বেশ কিছু সময়, এমনকি কয়েক দিনও লেগে যেতে পারে; কারণ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিরাপদ প্রবেশাধিকার না পাওয়া পর্যন্ত কর্মীদের অপেক্ষা করতে হচ্ছে। এদিকে বৃহস্পতিবার বিকেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ছুটির দিনের এই ঝড় মোকাবিলায় পূর্ব উপকূলের জন্য জরুরি তহবিল ছাড় করার বিষয়টি তিনি বিবেচনা করবেন।

পূর্বাঞ্চলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও বিরূপ আবহাওয়া ধেয়ে আসছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) সতর্ক করেছে যে প্রশান্ত মহাসাগরীয় একের পর এক ঝড়ের প্রভাবে বৃষ্টি, পাহাড়ি এলাকায় তুষারপাত এবং প্রবল বাতাস বয়ে যেতে পারে। উপকূলজুড়ে স্বাভাবিকের চেয়ে অনেক উঁচু জোয়ারের কারণে বন্যার আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা। এনডব্লিউএস জানিয়েছে, বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলের কিছু এলাকায় পানির স্তর ৮ ফুটেরও (২.৪ মিটার) বেশি উচ্চতায় পৌঁছাতে পারে, যা গত মাসেই হওয়া সর্বোচ্চ উচ্চতার রেকর্ড ভেঙে দেবে। এর আগে সপ্তাহের শুরুতে সান দিয়েগো এবং লস অ্যাঞ্জেলেস উভয় স্থানেই ৮ ফুটের বেশি উঁচু জোয়ার রেকর্ড করা হয়েছে এবং সমুদ্রসৈকতে ভ্রমণকারীদের উপকূলীয় এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়া উপকূল বরাবর চলাচলকারী ‘অ্যামট্র্যাক প্যাসিফিক সার্ফলাইনার’ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, উচ্চ জোয়ারের কারণে রেললাইন ধসে পড়ার মতো পরিস্থিতির সৃষ্টি হওয়ায় তারা বেশ কয়েকটি ট্রেন যাত্রা বাতিল করেছে। এছাড়া কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশসহ প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলেও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews