1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬ ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সাকিবের কোনো সম্পর্ক থাকবে না: বিসিবি সভাপতি

  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২৮৬ Time View
আসন্ন এশিয়া কাপের জন্য প্রায় সব দেশই দল ঘোষণা করেছে। কিন্তু এখনো কোনো স্কোয়াড দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর অন্যতম কারণ জিম্বাবুয়ে সফরে চোটে আক্রান্ত একাধিক খেলোয়াড়।
এদিকে একাদশের নিশ্চিত তারকা সাকিব আল হাসানকে নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।
বিশ্বস্ত সূত্রগুলো বলছে, বেটিং প্রতিষ্ঠান বেটউইনারের সঙ্গে যুক্ত হওয়ার খবরে সাকিবকে স্কোয়াডে রাখা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে বিসিবি।
সাকিব প্রশ্নে গত কয়েকদিন ধরেই অনড় ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি জানিয়েছিলেন, আমি আগেই বলেছি— এটি মেনে নেব না। ব্যক্তিগতভাবে এ ব্যাপারে আমার জিরো টলারেন্স অবস্থান। এখন অন্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।
বৃহস্পতিবার (১১ আগস্ট) এক বৈঠকের পর সিদ্ধান্তে অটল রয়েছেন পাপন।
বিসিবি বস হুশিয়ারি দিলেন, বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে আসন্ন এশিয়া কাপসহ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সাকিবের কোনো সম্পর্ক থাকবে না।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, দেখুন, আমরা তাকে (সাকিব) একটি চিঠি দিয়েছি। গতকাল তার চিঠির উত্তর দেওয়ার সময় বেধে দেওয়া হয়েছিল। শুনেছি আজ সে জানাবে। আজ আগে জানাক, দেখি তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে এতোটুকু বলে রাখছি, বেটিং সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না।
উল্লেখ্য, বেটউইনারের অঙ্গসংগঠন ক্রীড়াবিষয়ক সংবাদভিত্তিক ওয়েবসাইট বেটউইনার নিউজের সঙ্গে পণ্যদূত হয়েছেন সাকিব। বিষয়টি জানার পর সাকিবকে চুক্তি বাতিল করতে বলে বিসিবি। কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাকিব তার অবস্থান বদলানোর কোনো সিদ্ধান্ত বিসিবিকে জানাননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews