1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬ ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

আসন্ন এশিয়া কাপে সাকিবের নেতৃত্বেই খেলবে বাংলাদেশ দল

  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২৪৯ Time View

বিসিবির অনুমতি না নিয়ে বেটিং কম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরও শাস্তি থেকে রেহাই পেয়ে গেলেন সাকিব আল হাসান। বরং তাকে দেওয়া হলো টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্বভার। আসন্ন এশিয়া কাপে সাকিবের নেতৃত্বেই খেলবে বাংলাদেশ দল। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকে নেতৃত্বভার দেওয়া হয়েছে। আজ শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় দীর্ঘ সভার পর এই সিদ্ধান্ত হয়।

জুয়াড়ি প্রস্তাব গোপন করায় ২০১৯ সালে এক বছর নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। তার পরও তিনি শিক্ষা নেননি। এবার বিসিবিকে না জানিয়ে ‘বেটউইনার নিউজ’ নামের একটি জুয়াসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন। ফেসবুকে পোস্টও করেন। এরপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, সাকিবকে জুয়া অথবা ক্রিকেট, যেকোনো একটা বেছে নিতে হবে। এর কিছু সময় পর সাকিব ই-মেইলের মাধ্যমে বিসিবিকে জানান, তিনি চুক্তি বাতিল করেছেন।

বিসিবিকে না জানিয়ে এই চুক্তি করে সাকিব বোর্ডের সঙ্গে চুক্তিভঙ্গ করেছেন। কালের কণ্ঠকে দুই দিন আগে এমন কথাই বলেছিলেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেছিলেন, ‘এটি অবশ্যই চুক্তিভঙ্গ। ওর অনুমতি না নেওয়াটাই প্রথম ভুল। প্লেয়ার্স কন্ট্রাক্টে পরিষ্কার লেখা আছে, চুক্তির আগে অনুমতি নিতে হবে। এটি নিয়েও আলোচনা হয়েছে। এটি হতে পারে না। ওকে (সাকিব) স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ রকম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews