1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬ ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

স্নায়ুক্ষয়ী লড়াইয়ে শেষ ওভারে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত

  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২২৬ Time View

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে দুবাই স্টেডিয়ামে পাকিস্তানকে ৫ উইকেটে হারাল ভারত।

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে দুবাই স্টেডিয়ামে পাকিস্তানকে ৫ উইকেটে হারাল ভারত।

১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বাজে হলেও রবীন্দ্র জাদেজা আর হার্দিক পান্ডিয়ার ব্যাটে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ল ভারত।

পাকিস্তানের দেয়া ১৪৮ রানের লক্ষ্য টপকাতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় ভারত। ওভারের দ্বিতীয় বলে অভিষিক্ত নাসিম শাহ বোল্ড করে ফেরান লোকেশ রাহুলকে।

এরপর ৪৯ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলান রোহিত শর্মা ও বিরাট কোহলি। ইনিংসের অষ্টম ওভারের শেষ বলে রোহিতকে (১২) ফিরিয়ে জুটি ভাঙেন মোহাম্মদ নেওয়াজ। এক ওভার পর বোলিং করতে এসে প্রথম বলেই বিরাটকে (৩৫) ফিরিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান নেওয়াজ।

এরপর জাদেজা-সূর্যকুমার যাদব মিলে ৩১ বলে যোগ করে ৩৬ রান। নাসিম শাহ নিজের দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলেই বোল্ড করে ফেরান ১৮ রান করা যাদবকে।

পঞ্চম জুটিতে হার্দিক পান্ডিয়াকে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জাদেজা। দুজনে মিলে দলকে নিয়ে যান জয়ের দ্বারপ্রান্তে। কিন্তু জয় থেকে মাত্র ছয় রান দূরে থাকতে নেওয়াজের বলে বোল্ড হয়ে ফিরতে হয় জাদেজাকে (৩৫)।

শেষ ফিনিশিংটা হার্দিকের ব্যাটেই। শেষ ওভারের চতুর্থ বলে নেওয়াজকে ছক্কা হাঁকিয়ে তুলে নেন রাজকীয় জয়।

পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নেন নেওয়াজ। ২ উইকেট নেন নাসিম শাহ।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এ ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় ভারতীয় হিসেবে শততম ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন বিরাট কোহলি।

ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের সামনে সেভাবে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটাররা। ২০ ওভার শেষ হওয়ার ১ বল আগে সব উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করেছে ১৪৭ রান।

পাকিস্তান দলের হয়ে সর্বোচ্চ রান এসেছে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের উইলো থেকে। তবে পাকিস্তানকে অল্প রানে আটকে রাখার মূল কারিগর দু’ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার ও পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। পান্ডিয়া ও ভুবনেশ্বর মিলে তুলে নেন পাকিস্তানের ৭ উইকেট।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই দুটি রিভিউ দেখে দুবাইয়ের দর্শকরা। ভুবনেশ্বর কুমারের লেংথ বলে আড়াআড়ি খেলতে গিয়ে লাইন মিস করেন মোহাম্মদ রিজওয়ান। ভারতের সম্মিলিত ওই আবেদনে সাড়া দেন শ্রীলঙ্কান আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে। কিন্তু রিভিউ নেন রিজওয়ান। বল ট্র্যাকিংয়ে দেখা যায় ভুবনেশ্বরের ডেলিভারিটি স্টাম্পের ওপর দিয়ে চলে যেত। দ্বিতীয় বলেই বেঁচে গেলেন রিজওয়ান।

একই ওভারের শেষ বলে রিজওয়ানের কট বিহাইন্ডের জন্য রিভিউ নেয় ভারত। তবে আল্ট্রা-এজে কোনো স্পাইক দেখা না যাওয়ায় মাঠ আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। এতে দুটি থেকে একটি রিভিউ হারায় ভারত। তবে সাফল্যের জন্য বেশি দেরি করতে হয়নি ভারতকে। দলীয় ১৫ রানেই ভুবনেশ্বর কুমারের বলকে উড়িয়ে মারতে গিয়ে অর্শদ্বীপ সিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক বাবর আজম। তার আগে ৯ বলে ২ চারে ১০ রান করেন তিনি।

দ্বিতীয় উইকেটে রিজওয়ানের সাথে জুটি বাঁধেন ফখর জামান। এ দু’জন ২৭ রানের জুটি গড়েন। দলীয় ৪২ রানে আবেশ খানের বলে উইকেটের পেছনে দিনেশ কার্তিককে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার আগে ৬ বলে ২ চারে ১০ রান করেন ফখর।

তৃতীয় উইকেটে ইফতেখার আহমেদ এসে রিজওয়ানের সাথে ৪৫ রানের জুটি গড়েন। দলীয় ৮৭ রানে হার্দিক পান্ডিয়ার বলে উইকেটের পেছনে কার্তিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার আগে অবশ্য ২২ বলে ২ চার ও ১ ছয়ে ২৮ রান করেন।

ইফতেখারের বিদায়ের ৯ রান পর দলের সর্বোচ্চ সংগ্রাহক রিজওয়ান বিদায় নেন পান্ডিয়ার দ্বিতীয় শিকার হয়ে। তার আগে রিজওয়ান ৪২ বলে ৪ চার ও ১ ছয়ে ৪৩ রান করেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। একটা সময় মনে হয়েছিল পাকিস্তানের স্কোর হয়ত ১২০ এর আগেই থামবে। কিন্তু শেষ দিকে পেসার শাহনেওয়াজ দাহানি ৬ বলে ২ ছয়ে ১৬ রানের ক্যামিও ইনিংস খেলায় পাকিস্তানের সংগ্রহ গিয়ে ১৪৭ রানে থামে।

ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার ৪টি, হার্দিক পান্ডিয়া ৩টি, অর্শদ্বীপ সিং ২টি ও আবেশ খান একটি উইকেট লাভ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews