1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬ ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

প্রকাশ্যে এলো আইফোন ১৪ সিরিজ

  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৪ Time View

বুধবার অ্যাপেলের একটি অনুষ্ঠানে টিম কুকের হাত ধরে প্রকাশ্যে এলো আইফোন ১৪ সিরিজ। এই সিরিজে মোট চারটি ফোন রয়েছে – আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স। পাশাপাশি এয়ারপডস প্রো-২ লঞ্চ করা হয় এদিন। একনজরে দেখে নিন আইফোন ১৪ সিরিজের ফোনগুলোর ফিচার এবং দাম।

আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো-এর স্ক্রিন ৬.১ ইঞ্চি। আইফোন ১৪ প্লাস এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সের স্ক্রিন ৬.৭ ইঞ্চি। আইল্যান্ড নচ ডিজাইনে তৈরি এই নয়া সিরিজের ফোনগুলো। স্পেস ব্ল্যাক, সিলভার, গোল্ড ও পার্পল রঙের বিকল্পে মিলবে এই ফোনগুলো।

এ১৬ বায়োনিক চিপসেট রয়েছে ফোনগুলোতে। তাছাড়া আইফোন ১৪ প্রো-এর মূল ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাসের মূল ক্যামেরা ১২ মেগাপিক্সেল। তাছাড়া ওএলইডি ডিসপ্লে, 1200nits পিক ব্রাইটনেস, ডলবি ভিশন থাকছে ফোনগুলোতে। ফোনগুলোর ব্যাটারি লাইফ আগের সিরিজের থেকে আরো ভালো বলে দাবি করা হয়েছে।

আইফোন ১৪-এর দাম ৭৯৯ ডলার থেকে শুরু হয়েছে। যেখানে আইফোন ১৪ প্লাসের দাম ৮৯৯ ডলার থেকে শুরু হয়েছে। আইফোন ১৪ প্রো-এর দাম শুরু হচ্ছে ৯৯৯ ডলার, যেখানে আইফোন ১৪ প্রো ম্যাক্সে-এের দাম শুরু হচ্ছে ১০৯৯ ডলার। ৯ সেপ্টেম্বর থেকে অর্ডার দেয়া যাবে এই ফোনের। ১৬ সেপ্টেম্বর শুরু হবে বিক্রি।

এদিকে এয়ারপডস প্রো ২ লঞ্চ করা হয়েছে অ্যাপেলের পক্ষ থেকে। এর দাম রাখা হয়েছে ২৪৯ ডলার। ৯ সেপ্টেম্বর থেকে অর্ডার দেয়া যাবে এই এয়ারপডস। বাজারে এটি পাওয়া যাবে ২৩ সেপ্টেম্বর থেকে৷
সূত্র : হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews