1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬ ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস চাঙ্গা করলো শ্রীলংকা

  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪১ Time View
এশিয়া কাপের ১৫তম আসরের ফাইনালে রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলংকা।
ফাইনালের আগেই সুপার ফোরের সিডিউল অনুসারে দেখা হয়ে যায় পাকিস্তান-শ্রীলংকার। গুরুত্বহীন এই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের আগে আত্মবিশ্বাস চাঙ্গা করে লংকানরা।
শুক্রবার (০৯ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা। আগে ব্যাট করতে নেমে এক উইকেটে ৬৩ রান করা পাকিস্তান এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।
ইনিংসের শেষ দিকে পাকিস্তান ৫৮ রান তুলতেই হারায় ৯ উইকেট। এমন ব্যাটিং বিপর্যয়ের কারণে পুরো ২০ ওভার খেলতে পারেনি এশিয়া কাপের গত দুই আসরের শিরোপাজয়ী দলটি।
একের পর এক উইকেট পতনের কারণে শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১২১ রানেই অলআউট হয় পাকিস্তান।
টার্গেট তাড়া করতে নেমে ওপেনার পাথুম নিশাঙ্কার দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৮ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় লাভ করে শ্রীলংকা। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ার আগে ৪৮ বলে ৫টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৫৫ রান করেন নিশাঙ্কা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews