1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬ ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৪ Time View
প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার নিজ শহর রাঙামাটিতে একটি বাড়ি তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক রূপনা রাঙামাটি জেলার নানিয়ারচরের বাসিন্দা। বাংলাদেশ নারী ফুটবল দলের এই সদস্য সদ্য সমাপ্ত নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা গোলরক্ষকের স্বীকৃতি পেয়েছেন।
বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্যের পর মিষ্টি, ফল ও ফুল নিয়ে ঋতুপর্ণা চাকমা ও রুপনা চাকমার বাড়িতে যান রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
ইতোমধ্যে রূপনা চাকমার জরাজীর্ণ বাড়ির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি চোখ এড়ায়নি জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনারও।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহাসানুল করিম জানান, যুক্তরাষ্ট্র থেকেই রূপনার পরিবারের জন্য একটি বাড়ি তৈরির নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, রূপনা চাকমার পরিবারের জন্য একটি বাড়ি তৈরিতে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ৬ষ্ঠ আসরের শিরোপা জিতে নেয় বাংলাদেশ নারী ফুটবল দল।
নেপালের বিপক্ষে ফাইনাল বাদের পুরো আসরে কোনো গোল হজম করেনি বাংলাদেশ, যার সিংহভাগ ভূমিকাই বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমার। এবারের নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষকের সম্মাননাও তাই উঠেছে তার হাতেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews