1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ফেসবুকের ফলোয়ারের সংখ্যা পূর্বের অবস্থানে ফিরেছে - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফেসবুকের ফলোয়ারের সংখ্যা পূর্বের অবস্থানে ফিরেছে

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২৫৯ Time View

হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ফলোয়ারের সংখ্যা কমে যাওয়ার সমস্যা ঠিক হয়েছে। এই প্রতিবেদন প্রকাশের সময় মেটার সিইও মার্ক জুকারবার্গসহ বাংলাদেশের কয়েকটি ফেসবুকে দেখা যায়, তাদের ফলোয়ার পূর্বের অবস্থানে ফিরেছে।

ফেসবুক ফলোয়ার সমস্যায় মার্ক জুকারবার্গের ফলোয়ার মাত্র ৯ হাজার ৯৯৪-তে এসে দাঁড়িয়েছিল। তবে বর্তমানে তার ফলোয়ার ১১ কোটি ৯১ লাখ ৬৭ হাজার ৫৬৭-তে আছে।

বিশেষজ্ঞরা বলছেন, হয়তো পর্যায়ক্রমে সকল আইডির এই সমস্যা সমাধান হয়ে যাবে।

এর আগে মার্কিন গণমাধ্যম নিউজউইক একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি বড় মিডিয়ার ফেসবুক অ্যাকাউন্ট উল্লেখযোগ্য সংখ্যক ফলোয়ার হারিয়েছে। গত সোম ও মঙ্গলবার প্রতিষ্ঠানগুলোর ফলোয়ারের সংখ্যা আকস্মিকভাবে হ্রাস পেয়েছে।

এ নিয়ে ফেসবুকের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া না গেলও, প্রতিষ্ঠানটির কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্ট রিপোর্ট বলছে চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রায় ১.৪ বিলিয়ন সন্দেহজনক বট অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার আগের তিন মাসে প্রায় ১.৬ বিলিয়ন ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।

অনেক ব্যবহারকারী হঠাৎ ফলোয়ার সংখ্যা হারানোর অভিযোগ পাওয়ায় ধারণা করা হচ্ছে, ভুয়া অ্যাকাউন্টগুলো বন্ধ করার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন তাই প্রশ্ন উঠছে মার্ক জুকারবার্গের সমস্ত অনুসারীরাও কী ভুয়া ছিল?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews