1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬ ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

ভারত-পাকিস্তান ম্যাচের প্রতি ১০ সেকেন্ডের বিজ্ঞাপন মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩৫ লাখ টাকা

  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২২১ Time View

অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের মূলপর্ব । সুপার টুয়েলভে আগামী ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। সময় যত গড়াচ্ছে এই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ তত বাড়ছে ক্রিকেট প্রেমিদের মাঝে। সেই সঙ্গে ব্যস্ততা বেড়েছে বিজ্ঞাপন দাতাদের। হাইভোল্টেজ এই ম্যাচের গত বিশ্বকাপের চেয়ে বিজ্ঞাপন মূল্য বেড়েছে ২০ থেকে ২৫ শতাংশ।

১০ বছর ধরে বৈশ্বিক আসর ছাড়া দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলা হয়না দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।এই দুই দলের খেলায় ক্রিকেট প্রেমিদের যেমন উত্তেজনা থাকে তেমনি সম্প্রচারকারী সংস্থার থাকে অধিক লাভের সুযোগ।অস্ট্রেলিয়া বিশ্বকাপে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-পাকিস্তান ম্যাচের প্রতি ১০ সেকেন্ডের বিজ্ঞাপন মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩৫ লাখ টাকা।

ভারত বনাম পাকিস্তান উত্তেজনাপূর্ণ ম্যাচের সাক্ষী থাকতে তৈরি দুই দেশের সমর্থকেরা। মুহূর্তের মধ্যে সব টিকিট শেষ হয়ে গিয়েছে। যাঁরা টিকিট হাতে পেয়েছেন তাঁরা নিজেদের ভাগ্যবান ভাবছেন। কারণ ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিট মানে তো লটারি জিতে যাওয়ার মতো। দুই দেশের ক্রিকেটাররাও মুখিয়ে মাঠে নামার জন্য। মাঠের ভিতরে কী কী রেকর্ড হবে তা সেই দিনেই জানা যাবে,তবে ম্যাচের আগে বাজার দর যা চলছে,তাতে সব রেকর্ড যেন ভেঙে দেবে ২৩ তারিখের ভারত বনাম পাকিস্তানের ম্যাচ।

এরেই মধ্যে ভারতের অনেক গনমাধ্যম বলেন গত বছরের তুলনায় ৭ থেকে ৮ শতাংশ প্রবৃদ্ধি হবে বিজ্ঞাপন দাতাদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ডিজিটাল সম্প্রচার দাতা ডিজনি স্টারের বিজ্ঞাপনের আয় গত বছরের চেয়ে ১০০ থেকে ২০০ কোটি রুপি বেড়ে দাঁড়িয়েছে।

মাঠের বাইরে বিজ্ঞাপন দাতাদের প্রতিযোগিতা ছাপিয়ে সবার নজর থাকবে মেলবোর্নে মাঠের লড়াইয়ে। গত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দশ উইকেটের লজ্জার হারের সম্মুখীন হয়েছে ভারত। তাই এবারের বিশ্বকাপ হবে রোহিত শর্মাদের জন্য প্রতিশোধের লড়াই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews