1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
দেশে সরকার ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত কানাডায় ওয়ালমার্টের সামনে গুলির ঘটনায় দুই ভারতীয় বংশোদ্ভূত নিহত জিটিএ ৬-এর অপরাধ গেমেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে মার্কিন পুলিশ ধারণক্ষমতার সব সীমা ছাড়িয়েছে দেশের কারাগারগুলো, প্রতিদিন বাড়ছে ৩০০বন্দি দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দামে বড় পতন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২২ নভেম্বর ২০২৬ নড়াইলে হিন্দুদের বাড়ি-ঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর গুজব: পুলিশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা হবে বিনামূল্যে

  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২৪৪ Time View

সরকারি হাসপাতালে ডেঙ্গুর নমুনা পরীক্ষার জন্য এখন আর কোন খরচ লাগবে না।

শুক্রবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম জানিয়েছেন দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গুর নমুনা পরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে।

এদিন দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মহাপরিচালক বলেন, ডেঙ্গু রোগের সুচিকিৎসা নিশ্চিতে সারা দেশে সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশনা দেয়া হয়েছে। এরই মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ডেঙ্গু পরিস্থিতি কবে নিয়ন্ত্রণে আসবে, তা ভালো বলতে পারবেন কীটতত্ত্ববিদরা। তবে, চিকিৎসার দিক থেকে স্বাস্থ্য অধিদফতরের কোনো ঘাটতি নেই। উপজেলা ও জেলা পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ডেঙ্গু পরীক্ষার ফলাফল সরকারি হাসপাতালে বিনামূল্যে দেয়া হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ডেঙ্গু শনাক্ত না হওয়ায় এবং হাসপাতালে দেরিতে আসায় ঝুঁকি বাড়ছে। মৃত্যুও বাড়ছে। উদ্বেগজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সরকার ও স্বাস্থ্য অধিদফতর একসঙ্গে কাজ করছে।

চলতি বছর ডেঙ্গুতে ১৬১ জন মারা গেছেন। বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৩ হাজার ৬৭৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৯৮৩ জন। এর মধ্যে ঢাকায় ২৭ হাজার ৬৪৬ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১৩ হাজার ৩৩৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৭ হাজার ১৪৬ জন।

চলতি বছরের ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews