1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে মেটা - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে মেটা

  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৩৩৮ Time View

ফেসবুকের মালিকানা কোম্পানি মেটা বড় ধরনের ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করেছে, চলতি সপ্তাহে এই কর্মী ছাঁটাই হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রবিবার ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে মেটা। এতে কয়েক হাজার কর্মীর চাকরি চলে যেতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে বলা হয়েছে, বুধবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে পারে কোম্পানিটি।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মেটা।

অক্টোবরে মেটা’র পূর্বাভাসে আগামী কয়েক মাস মুনাফা কমে যাওয়া এবং শেয়ারের মূল্য ৬৭ বিলিয়ন কমে যাওয়ার আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে। চলতি বছরে কোম্পানিটি হাজার কোটি ডলার মূল্য হারিয়েছে।

এমন সময় কর্মী ছাঁটাইয়ের খবর সামনে এলো যখন বিশ্বের মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি, টিকটকের সঙ্গে প্রতিযোগিতা এবং অ্যাপলের গোপনীয়তায় পরিবর্তন এবং মেটাভার্স প্রকল্পে ব্যাপক বিনিয়োগ এবং নজরদারির হুমকির কারণে আয় কমছে মেটার।

কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছেন, মেটাভার্স প্রকল্পে বিনিয়োগের ফল আসতে কয়েক দশক লাগতে পারে। এর আগে তাকে নতুন নিয়োগ বন্ধ করতে হবে, প্রকল্প বাতিল করতে হবে এবং ব্যয় কমাতে টিম পুনরায় সংগঠিত করতে হবে।

জুন মাসে কোম্পানিটি ইঞ্জিনিয়ার নিয়োগ অন্তত ৩০ শতাংশ কমানোর পরিকল্পনা করেছিল। জাকারবার্গ কর্মীদের অর্থনৈতিক মন্দার বিষয়ে সতর্ক করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews