1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মেটা ১১ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

মেটা ১১ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে

  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৩১০ Time View

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠা মেটা ১১ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। বুধবার কোম্পানিটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক ব্লগ পোস্টে ছাঁটাইয়ের এই ঘোষণা দিয়েছেন। ইলন মাস্কের মালিকানাধীন টুইটারের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটলো মেটাও।

ব্লগ পোস্টে মার্ক জাকারবার্গ বলেন, আজ আমি মেটার ইতিহাসে সবচেয়ে কঠিন পরিবর্তনের ঘোষণা দিতে যাচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের টিমের আকার ১৩ শতাংশ কমিয়ে নেওয়ার এবং আমাদের মেধাবী কর্মীদের মধ্যে ১১ হাজারের বেশি জনকে চাকরি থেকে চলে যেতে হবে।

জাকারবার্গ বলেন, কোম্পানিকে আরও কার্যকর করতে আমরা অতিরিক্ত পদক্ষেপ নিচ্ছি। এর মধ্যে রয়েছে ব্যয় কমানো এবং নতুন নিয়োগ না করার সময়সীমা বৃদ্ধি।

মেটা বলেছে, ছাঁটাইকৃত কর্মীরা ১৬ সপ্তাহের মৌলিক বেতন এবং প্রতি বছর কাজের জন্য অতিরিক্ত দুই সপ্তাহের বেতন পাবেন। ছয় মাসের স্বাস্থ্যসেবার ব্যয়ও পাবেন কর্মীরা।

২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার পর এটিই কোম্পানিটির বৃহত্তম কর্মী ছাঁটাই। ডিজিটাল বিজ্ঞাপন আয়ের পতন এবং ভার্চুয়াল রিয়েলিটি প্রকল্প মেটাভার্সে বিনিয়োগে আশানুরূপ সাড়া না পাওয়ার ফলে কোম্পানিটির আয় কমেছে উল্লেখযোগ্য মাত্রায়।

গত সপ্তাহে ইলন মাস্ক টুইটারের প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করেছেন। যদিও পরে ছাঁটাই হওয়া কিছু কর্মীকে পুনরায় কাজে যোগ দিতে বলা হয়েছে। স্ন্যাপচ্যাটের মালিকানা প্রতিষ্ঠানও ঘোষণা দিয়েছে তারা তাদের কর্ম শক্তির ২০ শতাংশ কমাবে।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews