1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে সরকার ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত কানাডায় ওয়ালমার্টের সামনে গুলির ঘটনায় দুই ভারতীয় বংশোদ্ভূত নিহত জিটিএ ৬-এর অপরাধ গেমেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে মার্কিন পুলিশ ধারণক্ষমতার সব সীমা ছাড়িয়েছে দেশের কারাগারগুলো, প্রতিদিন বাড়ছে ৩০০বন্দি দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দামে বড় পতন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২২ নভেম্বর ২০২৬ নড়াইলে হিন্দুদের বাড়ি-ঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর গুজব: পুলিশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফরিদপুরে করোনা ২৪ ঘন্টায় করোনায় তিন জনের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৮ Time View

মাহবুব পিয়াল,১০ ফেব্রুয়ারী, ফরিদপুর

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৫৪৩ জনের। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১১৯ জন। সনাক্তের হার ৪১ দশমিক ১৭।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়,  গত ২৪ ঘণ্টায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ফরিদপুরে মোট মৃত্যু ৫৪৩ জনের। মৃত্যু হার দুই দশমিক দুই সাত।

মৃত তিন জনের মধ্য দুইজন মাদারীপুর ও একজন বরিশাল জেলার। এরা হলেন, মাদারীপুরের রাজৈর উপজেলার মহিষমারী গ্রামের আবু বক্কর শেখ (৭৫) ও মাদারীপুর সদরের গোসাইরহাট গ্রামের তারা মিয়া (৭০) এবং অন্যজন বরিশালের গৌনদীর ওয়াসিম (৫৩)।

ওই সময়কালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে স্থাপতি পিসিআর ল্যাবে ২১৯টি নমুনা পরীক্ষা করে করোনা সনাক্ত হয়েছে ৮৬ জনের। বিভিন্ন উপজেলায় এন্টিজেন পদ্ধতিতে ৭০ জনের নমুনা পরীক্ষা করে করোনা সনাক্ত হয়েছে ৩৩ জনে। করোনা সনাক্তের হার ৪১ দশমিক ১৭।

ফরিদপুরের সিভিল সার্জনের কারযালয় সুত্রে জানা গেছে ফরিদপুরে এ পযর্ন্ত ২৩ হাজার ৮৯৭ জনের করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৩ দশমিক ৯৭। এর মধ্যে সুস্থ হয়েছে ২২ হাজার ৫১৩ জন। সুস্থতার হার ৯৪ দশমিক ২০ ভাগ।

ফরিদপুরের সিভিল সার্জন  ছিদ্দীকুর রহমান বলেন, গত কয়েক দিন ধরেই ফরিদপুরে করোনা শনাক্তের হার অনেক বেশি। তিনি বলেন, আমাদের সকলকে স্বাস্থ্য সচেতন হতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, জন সমাগম এড়িয়ে যেতে হবে এবং অবশ্যই মাস্ক পড়তে হবে। তিনি বলেন, আমাদের উদাসীনতা এবং নিয়ম না মানার কারনে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews