1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬ ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

নেইমারের ডান গোড়ালিতে সরাসরি চোট লেগেছে যা চিন্তার বিষয়: ব্রাজিলের টিম ডক্টর

  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২১১ Time View
Soccer Football - FIFA World Cup Qatar 2022 - Group G - Brazil v Serbia - Lusail Stadium, Lusail, Qatar - November 24, 2022 Brazil's Neymar receives medical attention after sustaining an injury REUTERS/Kai Pfaffenbach

বিশ্বকাপে আবার চোটের কবলে পড়েছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার৷ ব্রাজিল কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জিতলেও খারাপ খবর সাম্বা বাহিনীর পক্ষ থেকে৷ ব্রাজিলিয়ান তারকা এদিন মাঠের মধ্যেই চোট পেয়ে যন্ত্রণায় ছটফট করে লুটিয়ে পড়েন৷

বৃহস্পতিবার ম্যাচের ১১ মিনিটে সার্বিয়ার মিলেনোকোভিচের চ্যালেঞ্জে গোড়ালিতে অসুবিধা অনুভব করেন৷

তবে ম্যাচের ৮১ মিনিটে তাকে তুলে নেয়া হয়৷ এদিন সংবাদ সম্মেলনে এসে নেইমারের গোড়ালির চোটের কথা স্বীকার করে নেন ব্রাজিলের টিম ডক্টর রডরিগো লেসমার৷ তিনি জানিয়েছেন, নেইমারের ডান গোড়ালিতে সরাসরি চোট লেগেছে যা চিন্তার বিষয়৷

তাহলে কি এই বিশ্বকাপেও ব্রাজিলিয়ান তারকার খেলা হলো না এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে৷ ২০১৪ সালে সুপারস্টার কলম্বিয়া ম্যাচে জুনিগার ট্যাকেলের পর আর খেলতে পারেননি৷ ২০১৮-এ ঘরের মাঠে জার্মানির কাছে লজ্জার হারের ম্যাচেও খেলতে পারেননি৷ এবারেও কি তাহলে প্রথম ম্যাচেই সেই অশনি সংকেত৷

নেইমার এখন পর্যন্ত বিশ্বকাপে ১২টি ম্যাচ খেলেছেন এবং ছয়টি গোল করেছেন তার তিনটি গোলে সহযোগিতা রয়েছে৷

সূত্র : টেলিগ্রাফ ও নিউজ ২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews