1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে: আইডিএফ প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে সংলাপ ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৩ নভেম্বর ২০২৬ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপা বন্ধ রাখার নির্দেশ দেশে সরকার ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত কানাডায় ওয়ালমার্টের সামনে গুলির ঘটনায় দুই ভারতীয় বংশোদ্ভূত নিহত জিটিএ ৬-এর অপরাধ গেমেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে মার্কিন পুলিশ

এইচএসসির ফলাফল রবিবার

  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৮ Time View

আগামীকাল রোববার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার শিক্ষামন্ত্রীর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২১ সালের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

এর আগে এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল ফেব্রুয়ারি মাসের ১২ থেকে ১৪ তারিখের প্রকাশ করতে চেয়েছিলো শিক্ষা মন্ত্রণালয়। ফলাফল প্রকাশে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে।

এ বিষয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, প্রধানমন্ত্রীর সম্মতির পর এইচএসসি ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের জন্য সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ জার্নালকে বলেন, অন্যান্য বারের মতই শিক্ষার্থীরা ফল জানতে পারবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ওয়েবসাইট এমনকি মোবাইলেও ফলাফলের এসএমএস পাওয়া যাবে। শিক্ষার্থীরা কখন এসএমএস পাবে জানতে চাইলে তিনি বলেন, সন্ধ্যা ৬ টার পর পরীক্ষার্থীদের মোবাইলে ফল পৌঁছে যাবে।

এর আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ ৩০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা জানিয়েছিলেন। তিনি বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের তিনটি বিষয়ের পরীক্ষা হলেও তাদের পত্র কিন্তু ছয়টি। তাই কিছুটা সময় লাগতে পারে।

গত বছরের ২ ডিসেম্বর প্রায় ১৪ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ওই দিন শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে। এরপর গত ৩০ ডিসেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়।

এদিকে আটটি সাধারণ শিক্ষাবোর্ডের ফল প্রার্থীরা মোবাইলের মাধ্যমে ফল পেতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews