1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ৫৬ তলাবিশিষ্ট ‘শাহরুখজ রেসিডেন্সেস’ ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ‘৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা’ বাস্তবায়নে টাউন হল সভা অনুষ্ঠিত ফরিদপুরে যাত্রা শুরু করলো ‘খিচুড়ি ভাই’ বিশ্ববাজারে সোনার দাম কমে ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১২ নভেম্বর ২০২৬ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফরিদপুরে খতমে নবুওয়তের মহাসম্মেলন।। ৬দফা ঘোষনা পত্র প্রকাশ ফরিদপুরের মহিম ইন্সটিউশনের পুনর্মিলনী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা অনুষ্টিত

মাঝারি শৈত্যপ্রবাহের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়

  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ২৪১ Time View

মাঝারি শৈত্যপ্রবাহের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। শীতল বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি কুয়াশা বৃষ্টি ঝরছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন জেলার নিম্ন ও খেটে খাওয়া মানুষজন।

মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

জানা গেছে, সকালে ঘন কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিলেও শীতের তীব্রতা রয়েছে। শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজের সন্ধানে ছুটে চলছে খেটে খাওয়া মানুষ। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শরীরে একটু উষ্ণতা দেয়ার চেষ্টা করেছেন তারা। এ ছাড়া ভোরে ভারী যানবাহনগুলোকে লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

পঞ্চগড়ের তেতুঁলিয়া আবহাওয়া পর্যেবক্ষণাগারের আবহাওয়া পর্যেবক্ষক মো. রোকনুজ্জামান বলেন, হিমালয়ের কাছে হওয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে বেশ ঠান্ডা অনুভুত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার (৯ জানুয়ারি) ৭.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

জেলার আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, উত্তরের জেলা পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত তাপমাত্রা ৯.৬, ৯.৫, ৯.৪, ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল। আজ মঙ্গলবার ৬ দশমিক ৯ ডিগ্রিতে পৌঁছেছে। যা মাঝারি শৈত্যপ্রবাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews