1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
উড়োজাহাজের চাকা ফেটে সিলেট বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা আপাতত বন্ধ রয়েছে - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারীর প্রবেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

উড়োজাহাজের চাকা ফেটে সিলেট বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা আপাতত বন্ধ রয়েছে

  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮১ Time View
ইন্টারনেট থেকে সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি যাত্রীবাহী উড়োজাহাজের চাকা ফেটে গেছে। এতে সিলেট বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা আপাতত বন্ধ রয়েছে।

আজ শুক্রবার বেলা সোয়া ১টার দিকে বাংলাদেশ বিমানের সিলেট থেকে ঢাকাগামী ৬০২ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ওই ফ্লাইটে ১৪৮ জন যাত্রী ছিলেন। তবে এতে কোনো যাত্রী হতাহত হননি বলে জা‌নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিষয়‌টি নি‌শ্চিত করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প‌রিচা‌লক হা‌ফিজ আহমদ বলেন, চাকা ফেটে যাওয়ায় রানওয়ে দিয়ে বিমান উড্ডয়ন ও অবতরণ বি‌ঘ্নিত হয়েছে। ফেটে যাওয়া চাকা বদল করে রানওয়ে স্বাভা‌বিক করার চেষ্টা করা হচ্ছে। আশা করা যাচ্ছে, বেলা সাড়ে ৩টার মধ্যে চাকা বদল করে ফ্লাইট‌টি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, রানওয়ে বন্ধ থাকায় ইংল্যান্ডের ম‌্যানচেস্টার থেকে সকালে আসা ফ্লাইট‌টি ফিরে যেতে পারে‌নি। রানওয়ে থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট‌টি সরিয়ে নেওয়া হলে সে‌টি ফিরে যাওয়ার কথা আছে। যাত্রীদের না‌মিয়ে চাকা প‌রিবর্তনের কাজ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews