1. admin@thedailypadma.com : admin :
সংক্ষিপ্ত সিলেবাসেই হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা, পাস নম্বর ৩০ - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

সংক্ষিপ্ত সিলেবাসেই হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা, পাস নম্বর ৩০

  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৭৩ Time View
গুচ্ছ ভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্ন এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে। এ পরীক্ষায় শিক্ষার্থীদের উত্তীর্ণ হতে ৩০ নম্বর পেতে হবে এবং ভুল উত্তরে নম্বর কাটা যাবে।
শুক্রবার (৫ মে) গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এসব তথ্য জানান।
উপাচার্য বলেন, এবারের ভর্তি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসের ভেতর থেকেই প্রশ্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। বোর্ড পরীক্ষায় যে সিলেবাসে পরীক্ষা হয়েছে ওই একই সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে। এছাড়া ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৩০ পেয়ে উত্তীর্ণ হতে হবে শিক্ষার্থীদের এবং প্রতি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।
তিনি বলেন, ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবারে মোট আসন সংখ্যা ২১ হাজার ১১৮টি এবং এর বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ৩ হাজার ২৩১টি। এ ইউনিটে (বিজ্ঞান) আসন সংখ্যা ৯ হাজার ৮৭৫টি। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৭ জন। বি ইউনিটে (মানবিকে) আসন সংখ্যা ৭হাজার ৭৪৬টি। বি ইউনিটে আসনপ্রতি লড়বেন ১৩ জন এবং সি ইউনিটে (বাণিজ্য) আসন সংখ্যা ৩ হাজার ৪৯৬টি। সি ইউনিটে প্রতি আসনে লড়বেন ১২ জন শিক্ষার্থী।
উপাচার্য জানান, আগামী ২০ মে বি ইউনিটের (মানবিক) পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা। এরপর ২৭ মে সি ইউনিট (বাণিজ্য) এবং ৩ জুন এ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষার সময় এক ঘণ্টা। দুপুর ১২টায় শুরু হয়ে ১টায় পরীক্ষা শেষ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews