1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরের মহিম ইন্সটিউশনের পুনর্মিলনী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা অনুষ্টিত নামাজের সময়সূচি: ১০ নভেম্বর ২০২৬ ফরিদপুরে শিক্ষার্থীদের মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন ফরিদপুরে আলোচিত দলবদ্ধ ধর্ষণ মামলা: ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড ৬০ বছর ধরে পারমাণবিক অস্ত্রের কথা গোপন রেখেছে ইসরাইল ঢাকাসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৫০, পা কেটে ট্রাকচালককে উদ্ধার শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন: রয়টার্স গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে হেনস্তা ও গাড়িতে হামলার শিকার হয়েছেন চিত্রনায়িকা পরীমনি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রির বেশি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম

  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৯৩ Time View

শীতে কাঁপছে দেশ। ঠান্ডাজনিত নানা রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় যে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে সেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রির বেশি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। ফলে যে সব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি নিচে নেমে যাবে, সেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে আঞ্চলিক উপপরিচালকরা সংশ্লিষ্ট জেলার জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে এই স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেবেন। সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি বা তার বেশি না হওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিতে হবে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কক্সবাজারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews