1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরের মহিম ইন্সটিউশনের পুনর্মিলনী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা অনুষ্টিত নামাজের সময়সূচি: ১০ নভেম্বর ২০২৬ ফরিদপুরে শিক্ষার্থীদের মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন ফরিদপুরে আলোচিত দলবদ্ধ ধর্ষণ মামলা: ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড ৬০ বছর ধরে পারমাণবিক অস্ত্রের কথা গোপন রেখেছে ইসরাইল ঢাকাসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৫০, পা কেটে ট্রাকচালককে উদ্ধার শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন: রয়টার্স গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে হেনস্তা ও গাড়িতে হামলার শিকার হয়েছেন চিত্রনায়িকা পরীমনি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফরিদপুরে ১০ তলা থেকে লাফ দিয়ে এক নারী ডাক্তারের মৃত্যু

  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৯০ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকার অসিত্ব টাওয়ারের ১০ তলা থেকে লাফ দিয়ে চক্ষু বিশেষজ্ঞ ডা. ফিরোজা বেগম নামে এক নারী ডাক্তারের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে। সে ফরিদপুর শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. নিরঞ্জন কুমার দাস এর স্ত্রী। ‌তারা স্বামী-স্ত্রী ওই টাওয়ারে বসবাস করতেন। ‌তাদের কলেজ পড়ুয়া একটি কন্যা সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের অসিত্ব টাওয়ারের ১০ তলা থেকে লাফ দিয়ে চোখের ডাক্তার ফিরোজা বেগমের মৃত্যু হয়। পরের স্থানীয়রা এসে লাশ দেখে পুলিশকে খবর দেয়। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা পুলিশ জানাতে পারেনি। ডা. ফিরোজা বেগম ফরিদপুর জহুরুল হক চক্ষু হাসপাতালের চোখের ডাক্তার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

নিহতের স্বামী ডাঃ নিরঞ্জন কুমার দাস জানান, সে দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি এসেছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার বেলাল হোসেন জানান, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে কি কারণে তার এই মৃত্যু সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে তিনি জানান। ‌#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews