1. admin@thedailypadma.com : admin :
আরবান ডিকশনারিতে যুক্ত হলো নতুন শব্দ ‘ইসরায়েলড’, কী এর অর্থ - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তন করার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হতে কোনো সমস্যা নেই: ইরানের রাষ্ট্রদূত আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডাঃ মোহাম্মদ জাহেদ এর ৩৬ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি মন্ত্রিসভায় নবম পে-স্কেল প্রস্তাব অনুমোদন, গ্রেডভেদে বাড়বে ১০০–১৪২ শতাংশ নতুন পে-স্কেলের সুপারিশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়, বেতন বাড়বে ৪ ধাপে দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

আরবান ডিকশনারিতে যুক্ত হলো নতুন শব্দ ‘ইসরায়েলড’, কী এর অর্থ

  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৬ Time View

দৈনন্দিন জীবনে ব্যবহৃত যেসব শব্দ প্রমিত অভিধানে ঠাঁই পায়নি, সেসব শব্দের সংজ্ঞা দিয়ে থাকে এই অনলাইন অভিধান

জনপ্রিয় অনলাইন অভিধান আরবান ডিকশনারিতে “ইসরায়েলড” (Israeled) শব্দটি অন্তর্ভুক্ত করা হয়েছ। শব্দটির অর্থও প্রকাশ করেছে আরবান ডিকশনারি।

অভিধানটি বলছে, ইসরায়েলড শব্দের অর্থ হচ্ছে “অন্য কারও জিনিসকে নিজের বলে দাবি করা”।

আরবান ডিকশনারিতে ইসরায়েলড শব্দের অর্থ হিসেবে আরেক জায়গায় বলা হয়েছে, “কেউ যখন আপনাকে অনুরোধ করে আপনার জিনিস ব্যবহার করে এবং পরে জোরপূর্বক আপনাকে ওই জিনিসের মালিকানা থেকে বের করে দেয়। আর সবাইকে বলে যে, আপনিই বরং ওই জিনিস তাদের কাছ থেকে নিয়েছিলেন।

আরেক জায়গায় বলা হয়েছে, “নিজের নয় এমন কোনোকিছু কেড়ে নেওয়া এবং বৈধ মালিককে বের করে দেওয়া।”

ইসরায়েলড শব্দটি যোগ করার পর একজন ব্যবহারকারী লিখেছেন, “কয়েকজন লোক এক রেস্টুরেন্টে আমার টেবিল শেয়ার করতে চেয়েছিলেন। পরে তারাই আমাকে ওই টেবিল থেকে উঠিয়ে দেন, কারণ তাদের একটা মিটিং ছিল। তার মানে, আমি ‘ইসরায়েলড’-এর শিকার হয়েছি।”

আরবান ডিকশনারি ওয়েবসাইটটি ১৯৯৯ সালে চালু হয়। দৈনন্দিন জীবনে ব্যবহৃত যেসব শব্দ প্রমিত অভিধানে ঠাঁই পায়নি, সেসব শব্দের সংজ্ঞা দিয়ে থাকে এই অনলাইন অভিধান। এ কারণে “পপকালচার”, “ইন্টারনেট কালচার”, “স্ল্যাং” ও “জারগনে” যারা আগ্রহী, তারা নিয়মিতই এ সাইটের সহায়তা নিয়ে থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews