1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাজায় টানা তৃতীয় রাতের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, মন্ত্রীসহ নিহত ১০ ভয়াবহ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ, ৪৫১ ফ্লাইট বাতিল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হলে ‘পারমাণবিক বিপর্যয়’ ঘটতে পারে: সতর্ক করেছেন ট্রাম্প ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন দেশের বাজারে সোনার গহনার দাম আরও বাড়ানো হয়েছে সৌদি আরবের জাজান শহরের একটি তেল শোধনাগারে হামলায় বিদেশি নাগরিক নিহত কুয়েতের একটি সামরিক স্থাপনায় সন্দেহজনক ড্রোন হামলা, ইতালির দুই নাগরিক নিহত আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৭ নভেম্বর ২০২৬

তাসকিন একাই তুলে নিয়েছেন পাঁচটি উইকেট, মহাবিপাকে দক্ষিণ আফ্রিকা

  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩৭৬ Time View

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে দারুণ করছেন তাসকিন আহমেদ। এখন পর্যন্ত তিনি একাই তুলে নিয়েছেন পাঁচটি উইকেট। আর সব মিলিয়ে ৮ উইকেট হারিয়ে মহা বিপাকে বাভুমা বাহিনী।

সেঞ্চুরিয়নের এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। শুরুতে কুইন্টন ডি ককের উইকেট নিয়ে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। পরে দুটি উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দেন তাসকিন আহমেদ। পরে সাকিবও নিয়েছেন এক উইকেট। সাকিবের পর সফল হন শরিফুল। এরপর আবার পর পর ৩টি উইকেট তুলে নেন তাসকিন আহমেদ।

ফলে মহা বিপাকেই রয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেটে ১২৬ রান, ২৯ ওভার।

মালানের সঙ্গে উদ্বোধনী জুটিতে ককের পথচলা শুরুতে ছিল বেশ সাবলীল। ইনিংসের প্রথম ওভারে রিভিউ নষ্ট করে বাংলাদেশ। শরিফুল ইসলামের বলে মালানের বিপক্ষে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব্যর্থ হয় তামিমরা। ষষ্ঠ ওভারে গিয়ে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। মেহেদী হাসানের বলে মাহমুদউল্লাহর হাতে বন্দী হন কুইন্টন ডি কক। ৮ বলে মাত্র ১২ রান করেন প্রোটিয়া ওপেনার।
দলীয় ৬৯ রানে তৃতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার জানেমান মালান। ৫৬ বলে ৩৯ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৭টি চারের মার। এরপর স্বরূপে সাকিব আল হাসান। এলবির ফাদে ফেলেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে। যদিও রিভিউ চেয়ে ব্যর্থ হয় স্বাগতিকরা। ১১ বলে মাত্র ২ রান করেন বাভুমা। শরিফুল ফেরান রসি ভন ডার ডোসেনকে। ডোসে ১০ বল খেলে করেন ৪ রান। এরপর তাসকিন একে একে ফেরান ডয়াইন প্রেটোরিয়া, ডেভিড মিলার ও কাগিসো রাবাদাকে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews