1. admin@thedailypadma.com : admin :
আগামীকাল থেকে ব্যাংক কার্যক্রমও চলবে স্বাভাবিক নিয়মে - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

আগামীকাল থেকে ব্যাংক কার্যক্রমও চলবে স্বাভাবিক নিয়মে

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৩৮ Time View

আগামীকাল বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ধারাবাহিকায় আগামীকাল থেকে ব্যাংক কার্যক্রমও চলবে স্বাভাবিক নিয়মে। সাধারণ সময়ের মত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে, আর ব্যাংকগুলোর দাপ্তরিক কার্যক্রম চলবে ১০টা থেকে ৬টা পর্যন্ত।

মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক জানান, আগামীকাল বুধবার থেকে আগের মতো স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম চলবে।

মেজবাউল হক বলেন, বুধবার থেকে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত। বাকি সময় ব্যাংকের অভ্যন্তরীণ আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য খোলা থাকবে।

এর আগে এদিন দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।

গত ১ জুলাই থেকে চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে ১৮ জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন আন্দোলনকারীরা। ওইদিন ইন্টারনেট সেবা দুপুরে সীমিত করা হয়। একই দিন রাতেই বন্ধ করা হয় ইন্টারনেট। তাদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত-সংঘর্ষ পরবর্তীতে ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দেশে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়।

কারফিউ জারি করে রোববার, সোমবার ও মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। কারফিউ এবং সাধারণ ছুটি চলাকালে ব্যাংক তিনদিন বন্ধ ছিল। এরপর পাঁচ কার্যদিবস কারফিউ শিথিলের সময় সীমিত পরিসরে চলে ব্যাংকিং কার্যক্রম। এর ফলে ১২ দিন এবং টানা ৮ কার্যদিবস পর স্বাভাবিক ব্যাংকিং চালু হচ্ছে। গত ১৮ জুলাই সবশেষ স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম হয়।

এদিকে ব্যাংকের মত বুধবার থেকে দেশের শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন হবে। অর্থাৎ সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। মূল লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। পরের ১০ মিনিট থাকবে পোস্ট ক্লোজিং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews