1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
গাজায় টানা তৃতীয় রাতের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, মন্ত্রীসহ নিহত ১০ ভয়াবহ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ, ৪৫১ ফ্লাইট বাতিল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হলে ‘পারমাণবিক বিপর্যয়’ ঘটতে পারে: সতর্ক করেছেন ট্রাম্প ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন দেশের বাজারে সোনার গহনার দাম আরও বাড়ানো হয়েছে সৌদি আরবের জাজান শহরের একটি তেল শোধনাগারে হামলায় বিদেশি নাগরিক নিহত কুয়েতের একটি সামরিক স্থাপনায় সন্দেহজনক ড্রোন হামলা, ইতালির দুই নাগরিক নিহত আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৭ নভেম্বর ২০২৬

ডারবানে আট উইকেটে প্রোটিয়াদের সংগ্রহ ৩১০ রান

  • Update Time : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৩৮৯ Time View

ডারবানে দ্বিতীয় দিনের শুরুটা দারূণ হয়েছে টাইগারদের। নতুন বল পেয়ে টানা দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন খালেদ। তবে শেষ পর্যন্ত হ্যাটট্রিকের দেখা পাননি এই পেসার। ৯৮তম ওভারের শেষ বলে টেম্বা বাভুমাকে বোল্ড করে প্রোটিয়াদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নিয়েছেন মেহেদি মিরাজ। এরপর ৯৯ তম ওভারের প্রথম বলে মহারাজকেও বোল্ড করে সাজঘরে ফেরান এবাদত হোসেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০৪.৩ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেটে ৩১০ রান।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ম্যাচে গতকাল প্রথম দিন শেষে ৪ উইকেটের বিনিময়ে স্বাগতিকদের সংগ্রহ ২৩৩ রান।প্রথম দিনের দ্বিতীয় সেশনে টাইগাররা ৩৩ রানের মধ্যে তুলে নেয় ৩ উইকেট। তৃতীয় সেশনেও একটি উইকেট তুলে নেয় টাইগাররা। আলোকস্বল্পতার কারণে দিনের ১৩.১ ওভার বাকি থাকতেই প্রথম দিনের খেলা শেষ করেন আম্পায়ার। প্রথম দিন শেষে ৭৬.৫ দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ২৩৩ রান। ৬৪ বলে ২৭ রানে কাইল ভেরেন এবং ১১৯ বলে ৫৩ রানে অপরাজিত আছেন টেম্বা বাভুমা।

আগের দিন বাকি থাকা একটি বল করে দ্বিতীয় দিন শুরু করেন খালেদ। এরপর বাংলাদেশ অপেক্ষা করেছে নতুন বলের জন্য। ৮০ ওভার শেষে নতুন বল পেয়ে জ্বলে ওঠার ইঙ্গিত দেন পেসাররা। ৮৩তম ওভারে তাঁর দ্বিতীয় বলে এলবিডব্লিউর শিকার হয়ে ২৮ রান করে সাজঘরে ফেরেন কাইল ভেরেন। সিমে পড়ে ভেতরে ঢোকা বলটা মাঠের আম্পায়র আউট দিলেও রিভিউ নেন ভেরেন।

এরপর তৃতীয় আম্পায়ারও তাকে আউট দিলে প্রোটিয়াদের একটি রিভিউ নষ্ট হয়।এরপর খালেদের পরের বলেই নতুন ব্যাটার উইয়ান মোল্ডারও ফিরে যান ০ রানে। তার আউটসুইং ডেলিভারিটি ব্যাটের কানা ছুঁয়ে গালিতে দাঁড়ানো মাহমুদুল হাসানের হাতে ধরা পড়ে। বাঁ দিকে ঝাঁপিয়ে দারূণ এক ক্যাচ নেন মাহমুদুল। স্লিপে থাকা ফিল্ডারের ক্যাচটি ছিল দর্শনীয়।

এসআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews