1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাজায় টানা তৃতীয় রাতের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, মন্ত্রীসহ নিহত ১০ ভয়াবহ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ, ৪৫১ ফ্লাইট বাতিল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হলে ‘পারমাণবিক বিপর্যয়’ ঘটতে পারে: সতর্ক করেছেন ট্রাম্প ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন দেশের বাজারে সোনার গহনার দাম আরও বাড়ানো হয়েছে সৌদি আরবের জাজান শহরের একটি তেল শোধনাগারে হামলায় বিদেশি নাগরিক নিহত কুয়েতের একটি সামরিক স্থাপনায় সন্দেহজনক ড্রোন হামলা, ইতালির দুই নাগরিক নিহত আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৭ নভেম্বর ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল

  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৫০ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

এ বিষয়ে শুক্রবার (৩০ মে) এনএসসি সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিবির গঠনতন্ত্রের ১৩.২ (খ) (৪) অনুচ্ছেদ অনুযায়ী আমিনুল ইসলামকে এনএসসির মনোনীত পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলো। একইসঙ্গে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাতে বিসিবি পরিচালক পদ থেকে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে এনএসসি, যার ফলে ওই পদটি শূন্য হয়। নতুন মনোনয়নের মাধ্যমে সেই শূন্যস্থান পূরণ করা হলো।

উল্লেখ্য, ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। দেশের অভিষেক টেস্টে প্রথম সেঞ্চুরির মালিকও তিনি। খেলোয়াড়ি জীবনের পর অস্ট্রেলিয়ায় কোচিংয়ের প্রশিক্ষণ শেষে নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটিতে কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। দেশে ফিরে আবাহনীকে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেন কোচ হিসেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews