1. admin@thedailypadma.com : admin :
সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার বিচার - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার বিচার

  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৩৭ Time View
জুলাই গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কার্যক্রম রবিবার (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।
শনিবার (৩১ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
তিনি জানান, রবিবার (১ জুন) শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। অন্য দুই আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
গাজী এম এইচ তামীম জানান, যখন এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার শুনানি হবে, তখন বিটিভির মাধ্যমে তা সরাসরি সম্প্রচার করা যাবে।
এর আগে, আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।
চিফ প্রসিকিউটর বলেন, ডিসেম্বরের মধ্যেই জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হবে। বিচার এমনভাবে হবে, যাতে এর নিরপেক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে।
এর আগে, গত ১২ মে শেখ হাসিনার মামলার তদন্ত সম্পন্ন হয়। ওইদিন এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, আন্দোলন দমনে নির্বিচারে ১ হাজার ৪শ’র বেশি মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে ৫টি গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে হত্যার নির্দেশনা, প্ররোচনা ও উসকানির অভিযোগ।
একই ধরনের অভিযোগ উঠেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews