
খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন উদযাপনে পটকা-ফানুস নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে বাহিনীর পক্ষ থেকে নগরবাসীর সহযোগিতা চাওয়া হয়েছে। গতকাল ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন উদযাপিত হবে। ভাবগম্ভীর ও উত্সবমুখর পরিবেশে অনুষ্ঠানটি উদযাপনে ঢাকা মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করা হলো। ডিএমপি আইনের ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এভারকেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় ড্রোন নিষিদ্ধ
পৃথক এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ২৪ ডিসেম্বর (বুধবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও সংলগ্ন এলাকায় যেকোনো প্রকার ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হলো। ডিএমপি আইনের ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। অনুমোদনহীন ড্রোন ওড়ানোর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply