1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপজুড়ে যাত্রীবাহী উড়োজাহাজগুলোতে ধারাবাহিক বোমা হামলার হুমকি শোচনীয় পরাজয়ের মুখে রিপাবলিকানরা, ফল মেনে নেবেন ট্রাম্প? ভরাডুবির জন্য ‘ভুয়া রিপাবলিকান’ এবং ফক্স নিউজকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চকক্ষ সিনেটে হারল ট্রাম্পের রিপাবলিকান পার্টি মধ্যবর্তী নির্বাচনের পর আমি ইরানে বহু মানুষ হত্যা করতে চাই না: ট্রাম্প কংগ্রেসের দুই কক্ষেই এগিয়ে ডেমোক্র্যাটরা, কঠিন সমীকরণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: শুরু হয়েছে ভোটগ্রহণ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ৪ নভেম্বর ২০২৬ ভাঙ্গায় মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের দুই চালক নিহত

ফরিদপুরে ৬ টি আগ্নেয়াস্ত্র, ১৬ রাউন্ড গুলিসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী

  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৩ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরের কানাইপুর আখ সেন্টার সংলগ্ন একটি পুকুর তল্লাসি চালিয়ে বস্তা ও স্কচটেপে মোড়ানো অবস্থায় ৬ টি আগ্নেয়াস্ত্র, গুলি এবং ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় পুলিশ বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেয়। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায়ফরিদপুর আর্মি ক্যাম্পে প্রেস বিফিং এ সব তথ্য জানান ১৫ আরই ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিনহাজুল আবেদিন‌ ।


প্রেস বিফিং এ জানানো হয়, ফরিদপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল আহমেদ এর নেতৃত্বে শনিবার জেলার সদর উপজেলার কানাইপুর আখ সেন্টারের পাশে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন পুকুরে বেলা ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার হয়।
প্রেস বিফিং এ জানানো হয় নাশকতার উদ্দেশ্যে সংরক্ষণ করে পুকুরে অস্ত্র ও গোলাবারুদ ফেলে রাখা হয়েছে এমন খবরে অভিযান চালানো হয়। প্রথমে সেচযন্ত্র দিয়ে পুকুরের পানি সরানো হয়। পুকুরে অধিক পানি থাকায় পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহায়তায় জাল টেনে পুকুর থেকে ৪টি প্যাকেট ও বস্তা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

এর মধ্যে ৪ টি বিদেশী পিস্তল, ২ টি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, ১৬ টি পিস্তলের গুলি, ২ টি কার্তুজ, ১শ’ টি বিভিন্ন আকারের ধারালো অস্ত্র, ৮ টি চাইনিজ কুড়াল, শরকির ধারালো অংশ রয়েছে। নির্বাচন সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে অস্ত্রগুলো রাখা হয়েছিল বলে ধারনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews