1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেতানিয়াহুকে সরাতে রাজপথে জনস্রোত জার্মানিতে জেন-জি বিক্ষোভ: বিভিন্ন শহরে রাজপথে নেমেছেন হাজারো তরুণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘অকল্পনীয়’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আবারও বিক্ষোভ ও সংঘর্ষে উত্তপ্ত ফ্রান্স, রাজপথে ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ নভেম্বর ২০২৬ এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা আগামী ২ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত ‘জুলাই সনদ’ -এর কোনো সরাসরি আইনি ভিত্তি নেই গণভোটের রায় মানতে হবে, বিএনপিকে ধানাই-পানাই করতে দেব না: শফিকুর রহমান ফরিদপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চলতি সপ্তাহেই জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা

  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮২ Time View

চলতি সপ্তাহেই জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ বছর মোট ৪৬২০০ শিক্ষার্থী বৃত্তি পাবে, যার মধ্যে ১৪৭০০ শিক্ষার্থী মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) এবং ৩১৫০০ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের সহকারী পরিচালক কামরুন নাহার গণমাধ্যমকে জানিয়েছেন, বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। জুনিয়র বৃত্তি পরীক্ষা গত ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। ২০২৫ সালে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ৩১৫,১৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ফল প্রক্রিয়া করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সম্বলিত গেজেট মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে দ্রুত প্রকাশ করা হবে।

বৃত্তির কোটা অনুযায়ী, ঢাকা বোর্ডে ৩৬৩৫ জন মেধাবৃত্তি এবং ৭৭৯০ জন সাধারণ বৃত্তি পাবে। ময়মনসিংহ বোর্ডে ৯৬৭ জন মেধাবৃত্তি ও ২০৭৩ জন সাধারণ বৃত্তি, রাজশাহী বোর্ডে ১৯২৬ জন মেধাবৃত্তি ও ৪১২৮ জন সাধারণ বৃত্তি, কুমিল্লা বোর্ডে ১৬৭৭ জন মেধাবৃত্তি ও ৩৫৯৩ জন সাধারণ বৃত্তি, সিলেট বোর্ডে ৯৪৮ জন মেধাবৃত্তি ও ২০৩০ জন সাধারণ বৃত্তি, বরিশাল বোর্ডে ৮৭৩ জন মেধাবৃত্তি ও ১৮৭১ জন সাধারণ বৃত্তি, যশোর বোর্ডে ১৬৬২ জন মেধাবৃত্তি ও ৩৫৬১ জন সাধারণ বৃত্তি, চট্টগ্রাম বোর্ডে ১২১০ জন মেধাবৃত্তি ও ২৫৯৩ জন সাধারণ বৃত্তি এবং দিনাজপুর বোর্ডে ১৮০২ জন মেধাবৃত্তি ও ৩৮৬১ জন সাধারণ বৃত্তি পাবে।

মেধাবৃত্তিপ্রাপ্তরা বছরে এককালীন ৫৬০ টাকা ও মাসে ৪৫০ টাকা পাবে, আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা বছরে ৩৫০ টাকা ও মাসে ৩০০ টাকা পাবে। এই সুবিধা আগামী দুই বছর দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews