1. admin@thedailypadma.com : admin :
গোলাপ জলে ‘শুদ্ধি’ সেরে ব্রাজিল ছেড়ে ফ্রান্সের সমর্থক ফরিদপুরের পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন ব্রাজিলকে বিশ্বকাপ জেতার জন্য ফেবারিটদের তালিকায় রাখছেন না দলটির গোলকিপার ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘অ্যাডিডাস ট্রাইওন্ডা’, চামড়া থেকে চিপ, বৈপ্লবিক পরিবর্তন গোলাপ জলে ‘শুদ্ধি’ সেরে ব্রাজিল ছেড়ে ফ্রান্সের সমর্থক ফরিদপুরের পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট বাজেট উপস্থাপনের পরের দিনও বাজার পরিস্থিতি একদম স্বাভাবিক অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন আজ আগামী মহররম মাসে অনুষ্ঠিত হবে নিহত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ফিফার সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে লিওনেল মেসির দল

গোলাপ জলে ‘শুদ্ধি’ সেরে ব্রাজিল ছেড়ে ফ্রান্সের সমর্থক ফরিদপুরের পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট

  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১১ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর  : ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে ফরিদপুরে এক ফুটবলপ্রেমীর ব্যতিক্রমী দলবদল নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ব্রাজিলের সমর্থক থাকার পর আনুষ্ঠানিকভাবে সেই সম্পর্কের ইতি টেনে ফ্রান্সের সমর্থক হিসেবে আত্মপ্রকাশ করেছেন ফরিদপুরের পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা করব জয়’ এর সভাপতি ডা. আহমেদ সৌরভ।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ফরিদপুর রেলস্টেশন চত্বরে এক অভিনব আয়োজনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রথমে তিনি ব্রাজিল দলের জার্সি খুলে ফেলেন। এরপর গোলাপ জলে নিজেকে ধুয়ে ‘পরিশুদ্ধ’ করার প্রতীকী কর্মসূচি পালন করেন। পরে সবার সামনে ফ্রান্স জাতীয় দলের জার্সি গায়ে তুলে নতুন সমর্থক জীবনের সূচনা করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, কয়েকজন ফুটবলপ্রেমী, শিক্ষার্থী এবং আর্জেন্টিনা দলের সমর্থকরা। অনেকে মোবাইল ফোনে পুরো আয়োজনের ভিডিও ধারণ করেন। ব্যতিক্রমী এ দৃশ্য দেখতে কৌতূহলী মানুষেরও ভিড় জমে।

ডা. আহমেদ সৌরভ বলেন, প্রায় ২০ বছর ধরে আমি ব্রাজিলকে সমর্থন করেছি। কিন্তু আজ স্বেচ্ছায় এবং সজ্ঞানে ফ্রান্সের সমর্থক হিসেবে নিজেকে ঘোষণা করছি। ব্রাজিল ছেড়েছি, তবে আর্জেন্টিনার সমর্থক হইনি। বরং তাদের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ ফ্রান্সকে বেছে নিয়েছি।

ফুটবলকে কেন্দ্র করে সহিংসতা ও বিভেদের বিরোধিতা করে তিনি বলেন, খেলাধুলা মানুষের বিনোদনের জন্য। কিন্তু আমরা প্রায়ই দেখি ফুটবল নিয়ে সমর্থকদের মধ্যে ঝগড়া, মারামারি এমনকি সামাজিক সম্পর্কের অবনতি ঘটে। এসব থেকে আমাদের দূরে থাকতে হবে। ফুটবল আনন্দের, সংঘাতের নয়।

দল পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সৌরভ বলেন, ব্রাজিলকে সমর্থন করতে গিয়ে দীর্ঘদিন নানা ধরনের খোঁচা, সমালোচনা ও বিদ্রূপ সহ্য করেছি। একসময় মনে হয়েছে নতুন ভালোবাসার খোঁজ করা দরকার। সেই ভাবনা থেকেই ফ্রান্সকে বেছে নিয়েছি।

তিনি আরো বলেন, আমার চারপাশে অনেক আর্জেন্টিনা সমর্থক বন্ধু রয়েছেন। তারা আমাকে নিজেদের দলে নেওয়ার জন্য নানা রকম প্রস্তাব ও প্রলোভন দেখিয়েছেন। কিন্তু আমি সেই পথে যাইনি। আমি আশা করি জীবনের শেষ দিন পর্যন্ত ফ্রান্সের সমর্থক হিসেবেই থাকব।

আগামী বিশ্বকাপ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তার বিশ্বাস, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শিরোপা শেষ পর্যন্ত ফ্রান্সের হাতেই উঠবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থী ও দর্শনার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেন ডা. আহমেদ সৌরভ। পুরো আয়োজনটি ঘিরে হাস্যরস, কৌতূহল এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews