1. admin@thedailypadma.com : admin :
সর্বসাধারণের শেষশ্রদ্ধা জানানোর জন্য আয়াতুল্লাহ আলীর কফিন শহরের আজাদি স্কয়ারে নেওয়া হবে, লাখো মানুষের সমাগম - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
উখিয়ায় পাহাড়ধসে নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিন জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু ফরিদপুরের বেসরকারি হ্যাপি হাসপাতালের গ্যাস্ট্রো লিভার সেন্টারে পাকস্থলী থেকে সফলভাবে কয়েন অপসারণ বাহরাইন-কুয়েতে ৮৫টি মার্কিন স্থাপনায় ইরানের হামলা আজকের নামাজের সময়সূচি: ৭ জুলাই ২০২৬ কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন এক নজরে বিশ্ব সংবাদ: ৭ জুলাই ২০২৬ ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, উত্তপ্ত হরমুজ এই আর্জেন্টিনা কখনো হাল ছাড়ে না; শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়: মেসি

সর্বসাধারণের শেষশ্রদ্ধা জানানোর জন্য আয়াতুল্লাহ আলীর কফিন শহরের আজাদি স্কয়ারে নেওয়া হবে, লাখো মানুষের সমাগম

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৬ Time View

ইরানের রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে নেওয়া হবে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন।

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার সবচেয়ে বড় জনসমাগম আবার তেহরানেই হওয়ার কথা। কারণ, সর্বসাধারণের শেষশ্রদ্ধা জানানোর জন্য আয়াতুল্লাহ আলীর কফিন শহরের আজাদি স্কয়ারে নেওয়া হবে। সেখানে লাখ লাখ মানুষের সমাগম হবে।

গতকাল রোববার তেহরানে ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আয়াতুল্লাহ আলীর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর জানাজায় লাখো শোকার্ত মানুষ অংশ নেন। গ্র্যান্ড মোসাল্লা থেকে তাঁর কফিন শহরের আজাদি স্কয়ারে নেওয়া হবে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, তেহরানে আজ বেশ কয়েক মাইল দীর্ঘ শোকমিছিল হবে। ইমাম হোসেন স্কয়ার থেকে আজাদি স্কয়ার পর্যন্ত এই শোকমিছিলে লাখো মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের অন্যতম প্রতীক আজাদি স্কয়ার। এই বিপ্লবের মধ্য দিয়েই ইরানে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল।

তেহরানে আজকের শোকমিছিল শেষে আগামীকাল মঙ্গলবার আয়াতুল্লাহ আলীর মরদেহবাহী কফিন নিয়ে যাওয়া হবে শিয়াদের পবিত্র কোম নগরীতে।

পরদিন বুধবার আয়াতুল্লাহ আলীর কফিন নেওয়া হবে প্রতিবেশী দেশ ইরাকে। দেশটির নাজাফ ও কারবালা শহরে শোকযাত্রা হবে। সেখানে শোকাহত মানুষ তাঁর প্রতি শেষশ্রদ্ধা জানাবেন। এ ছাড়া অনুষ্ঠিত হবে জানাজা।

পরে আয়াতুল্লাহ আলীর মরদেহ তাঁর জন্মস্থান ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ফিরিয়ে আনা হবে। আগামী বৃহস্পতিবার মাশহাদে শেষশয্যায় শায়িত করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে।

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের বর্তমান নেতৃত্বের কাছে আয়াতুল্লাহ আলীকে ঘিরে এসব আনুষ্ঠানিকতা কেবল শোক প্রকাশের বিষয় নয়; বরং প্রায় চার দশক ধরে দেশটির নেতৃত্ব দেওয়া আয়াতুল্লাহ আলী হত্যাকাণ্ডের পর রাষ্ট্রীয় ধারাবাহিকতা বজায় থাকার বার্তাও এর মাধ্যমে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে দেখানোর চেষ্টা করা হচ্ছে, আয়াতুল্লাহ আলী খামেনির গড়ে তোলা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো অক্ষত রয়েছে। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কোনো ধরনের বিঘ্ন ছাড়াই এগিয়ে চলছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার প্রথম দিন আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। যুদ্ধের কারণে চার মাসের বেশি সময় পর রাষ্ট্রীয়ভাবে তাঁদের দাফন হচ্ছে। গত শুক্রবার শোকানুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। জানাজা ও শোকানুষ্ঠান উপলক্ষে গতকাল ও আজ সোমবার ইরানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সূত্র : আল–জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews