
আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের পর প্রথমবারের মতো বার্তা দিলেন তার ছেলে ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। প্রকাশিত বার্তায় বাবার ‘নির্দোষ রক্তের’ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে তিনি।
মোজতবা বলেন, ‘শহীদ নেতা এবং এই যুদ্ধে নিহত সব শহীদের রক্তের প্রতিশোধ হত্যাকারীদের কাছ থেকে নেওয়া হবে। এই প্রতিশোধ নিশ্চিত এবং এটি আমাদের জাতির ইচ্ছা।’
তিনি আরো বলেন, ‘প্রতিশোধ নেওয়ার বিষয়টি কোনো ব্যক্তি বা কর্মকর্তার ওপর নির্ভরশীল নয়; এটি ইরানি জনগণের দাবি এবং তা বাস্তবায়িত হবেই।’
বাবার জানাজা ও দাফানে অংশ নেওয়া লাখো মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোজতবা খামেনি বলেন, ‘জনগণের এই উপস্থিতি ছিল শত্রুকে পরাজিত করা এবং ইতিহাস গড়া উপস্থিতি।
তিনি আরো দাবি করেন, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধের প্রথম দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে বলেও পুনর্ব্যক্ত করেন নতুন সর্বোচ্চ এই নেতা।
Leave a Reply