1. admin@thedailypadma.com : admin :
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
অবিশ্বাস্য প্রত্যাবর্তন বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা আর্জেন্টিনা ও ইংল্যান্ডের শুরুর একাদশে কারা আছেন ফরিদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আজও সড়কে শিক্ষার্থীরা কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর (ফিফথ ফ্লিট) ও জর্ডানের বিমানঘাঁটিতে একযোগে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেলো ইরান এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ জুলাই ২০২৬ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি দল, সব দিক থেকেই ছিল পিছিয়ে ফ্রান্স আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৯ Time View

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশে আজ বুধবার (১৫ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ দেশের সব ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির আত্মার মাগফেরাত কামনা করে দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এর আগে, শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews