1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আর্জেন্টিনা ও ইংল্যান্ডের শুরুর একাদশে কারা আছেন ফরিদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আজও সড়কে শিক্ষার্থীরা কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর (ফিফথ ফ্লিট) ও জর্ডানের বিমানঘাঁটিতে একযোগে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেলো ইরান এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ জুলাই ২০২৬ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি দল, সব দিক থেকেই ছিল পিছিয়ে ফ্রান্স আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ফ্রান্সকে ২-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে দীর্ঘ ১৬ বছর পর আবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছাল স্পেন

ফরিদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর : ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) ফরিদপুর সদর উপজেলার ১০০নং ভাটিলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ফরিদপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার সুশান্ত কুমার বাড়ৈ -এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী -এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
এ সময় ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম তৌফিকুর রহমান, সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মসূচির মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এই সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা এবং বিদ্যালয়কে সবুজে ঘেরা পরিবেশে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews