1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম

ভরাডুবির জন্য ‘ভুয়া রিপাবলিকান’ এবং ফক্স নিউজকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির জন্য ‘ভুয়া রিপাবলিকান’ এবং ফক্স নিউজকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রার্থীরা কেন জিতল এবং কেন হারল, তার কারণগুলো নিয়ে ভালো-মন্দ উভয় দিক থেকেই আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হতে চলেছি!’

তিনি বলেন, টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট যদি তার রাজনৈতিক জীবনের শেষ ছয় মাসে আরআইএনও না হতেন, তাহলে তিনি হারতেন না।

আরআইএনও একটি সংক্ষিপ্ত রূপ যার অর্থ ‘নামমাত্র রিপাবলিকান’।

‘ভেটো’ শব্দ লেখা একটি লাল টুপির ছবিও শেয়ার করেছেন তিনি। যা স্পষ্টতই পরবর্তী ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসে পাস হওয়া যে কোনো আইন আটকে দেওয়ার তার ক্ষমতার দিকে ইঙ্গিত করে।

এ সময় ফক্স নিউজ নিয়েও আপত্তি তুলেছেন ট্রাম্প। প্রশ্ন তুলেছেন যে, কেন তাদের রাজনৈতিক প্যানেলে নিউইয়র্কের সাবেক ডেমোক্র্যাট মেয়র বিল ডি ব্লাসিওকে রাখা হয়েছে।

‘ক্রমাগত ও ধারাবাহিকভাবে ডেমোক্র্যাট বিরোধী দল এবং আরও খারাপ বিষয় তুলে ধরার মাধ্যমে ফক্সনিউজ এই পরাজয়গুলোর জন্য দায়ী।’ সূত্র: বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews