1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
কমছে তাপমাত্রা, তিন মাসে ৬ শৈত্যপ্রবাহের আভাস একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল ঘোষণার তারিখ প্রকাশ সৌদি আরব ও সিরিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ৫ নভেম্বর ২০২৬ ইউরোপজুড়ে যাত্রীবাহী উড়োজাহাজগুলোতে ধারাবাহিক বোমা হামলার হুমকি শোচনীয় পরাজয়ের মুখে রিপাবলিকানরা, ফল মেনে নেবেন ট্রাম্প? ভরাডুবির জন্য ‘ভুয়া রিপাবলিকান’ এবং ফক্স নিউজকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল ঘোষণার তারিখ প্রকাশ

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

এইচএসসিতে এক ও দুই বিষয়ে যারা অকৃতকার্য হয়েছে তাদের পুনরায় পরীক্ষা নেয়া হবে আগামী ২ ডিসেম্বর এবং ফলাফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর— এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর ডেমরায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন ও স্মার্ট ক্লাসরুম উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘এবারের এইচএসসি পরীক্ষা খাতা মুল্যায়নে ভুল বা গাফিলতি পেলে সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘প্রযুক্তিনির্ভর ও আনন্দময় শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শিক্ষার সঙ্গে খেলাধুলা ও সংস্কৃতিকে যুক্ত করেছেন। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে চালু করেছেন ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কার্যক্রম।’

তিনি জানান, চীনের সহযোগিতায় কক্সবাজারসহ দেশের ৮ বিভাগে মোট ৯টি টেকনিক্যাল স্কুল নির্মাণ করবে সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিং। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে কাজ করছে দুই দেশ।

এ সময় দুই দেশের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে যোগাযোগ বাড়াতে বাংলাদেশের শিক্ষার্থীদের চীন সফরের আমন্ত্রণ জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews