1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

ফরিদপুর জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : বৃক্ষ রোপনে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ ‘ এই শ্লোগানকে সামনে রখে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের কমলাপুর চাঁদমারি এলাকায় ফরিদপুর জেলা পুলিশের আয়োজন ও জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার শাহারিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেন, নির্বাহী কর্মকর্তা বেগম সানজিদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনর অংশ হিসেবে ফরিদপুরে গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা বলেন দেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। সবুজায়নের মাধ্যমে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এ সময় ওই এলাকায়  ফলজ,বনজ ও ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews