1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে হেনস্তা ও গাড়িতে হামলার শিকার হয়েছেন চিত্রনায়িকা পরীমনি

  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে হেনস্তা ও গাড়িতে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি দাবি করেন, ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত। নিরাপত্তাহীনতার কারণে সে সময় তিনি অনুষ্ঠানস্থলের ব্যাকস্টেজে আটকে ছিলেন এবং পুলিশে খবর দিতে বাধ্য হন।

ফেসবুক লাইভে পরীমনি জানান, শুটিং ক্লাবে পাঁচ দিনব্যাপী আয়োজিত ওই অনুষ্ঠানের শেষ দিনে তিনি অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় হঠাৎ একজন ‘অ্যাটাকিং মুডে’ তাঁর দিকে তেড়ে আসেন। এ সময় তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

শুধু তাই নয়, অনুষ্ঠানস্থলের স্টল ভাঙচুর এবং উপস্থিত অন্যান্য শিল্পীদেরও হেনস্তা করা হয় বলে দাবি করেন এই অভিনেত্রী। ক্ষোভ প্রকাশ করে পরীমনি বলেন, যারা সাংবাদিকতার নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ‘ইয়েলো জার্নালিজম’ করে, তারাই এ ঘটনার জন্য দায়ী। কারও কোনো ব্যক্তিগত ক্ষোভ থাকলে তা সরাসরি আলোচনার মাধ্যমে সমাধানেরও আহ্বান জানান তিনি।

দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে পরীমনি বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকার পরও পরিস্থিতি সামাল দিতে তাদের হিমশিম খেতে হয় এবং তাঁকে বের করতে অতিরিক্ত পুলিশ ডাকতে হয়েছিল।

তবে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর। তিনি জানান, সেখানে সামান্য ঝামেলা হলেও পরে পরীমনি সুস্থ ও নিরাপদে ফিরে গেছেন এবং গাড়ি বা স্টল ভাঙচুরের কোনো ঘটনা পুলিশের জানা নেই।

উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগেই আদালত প্রাঙ্গণে এক সাংবাদিককে প্রকাশ্যে গালিগালাজ ও হুমকির অভিযোগে পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। এর রেশ কাটতে না কাটতেই নতুন করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা জানালেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews